ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করায় নৌখাতে কোন ধরণের ক্ষতি হয়নি -নৌপ্রতিমন্ত্রী

ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় নৌপরিবহন মন্ত্রণালয় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করায় নৌখাতে কোন ধরণের ক্ষতি হয়নি। মন্ত্রণালয়ের কন্ট্রোলরুম থেকে তথ্য পেয়ে জনগণ উপকৃত হয়েছে। মন্ত্রণালয় ও অধীনস্থ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করায় গত রাত থেকে ফেরি চালু হয়েছে। আজ থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক দুর্ঘটনায় নিহত মেরিন একাডেমির ডেক ক্যাডেট মোঃ আলি আজগরের পরিবারের নিকট ক্ষতিপূরণের চেক বিতরণকালে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে থেকে দেশের ঘূর্ণিঝড়ের খোঁজখবর নিয়েছেন ও দেশবাসির কল্যাণ কামনা করায় তাঁর প্রতি প্রতিমন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ।

প্রতিমন্ত্রী বলেন, জন্ম-মৃত্যু সবকিছু আল্লাহ্র কাছে। এতে কারো হাত নেই। মৃত্যুর কোন ক্ষতিপূরণ নেই। ক্ষতিপূরণের অর্থ দিয়ে দুঃখ ভোলার বিষয় নয়। ক্ষতিগ্রস্থ পরিবারটি কঠিন অবস্থার মুখোমুখি, তাদের জন্য কঠিন বাস্তবতা। তিনি বলেন, পরিবারটি সন্তান হারিয়েছে, আমরা হারিয়েছি একজন দক্ষ নাবিক। খুবই দুঃখজনক ঘটনা। আমরা প্রতিটি নাবিকের পাশে আছি, তাদের পরিবারের সহযোগিতায় পাশে থাকব। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রতিমন্ত্রী মৃত ক্যাডেট আলী আজগরের পিতা মোঃ আলী আকবর খান এবং মাতা মোছাঃ রাজিয়া আকবরের নিকট জীবন ক্ষতিপূরণের ৮৩ লাখ ৩৮ হাজার ১২৩ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় অন্যান্যের মধ্যে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমোডর সৈয়দ আরিফুল ইসলাম, মৃত ক্যাডেটের পিতা মোঃ আলী আকবর খান এবং মেরিন হাইভ লিমিটেডের চেয়াম্যান ক্যাপ্টেন শামসুল এ খান বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।