× Banner
সর্বশেষ
স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন গণমাধ্যমে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ

ঘূর্ণিঝড় বুলবুলের ধাক্কা সামলে ওঠার আগেই চাহার ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ

admin
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

ঘূর্ণিঝড় বুলবুলের ধাক্কা সামলে ওঠার আগেই চাহার ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ৷ প্রাকৃতিক দূর্যোগের ক্ষয় ক্ষতি বাংলাদেশ ক্রমে সামলে উঠবে নিশ্চিত৷ তবে ভারতের বিরুদ্ধে প্রথমবার দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের যে স্বপ্ন তারা দেখেছিল, তাকে যেভাবে খড়কুটোর মতো উড়িয়ে দিলেন দীপক চাহার, টাইগারদের সেই ক্ষত সারতে বেশ কিছুদিন সময় লাগবে নিশ্চিত৷জামথায় বাংলাদেশকে ৩০ রানে হারিয়ে ভারতের ম্যাচ তথা সিরিজ জয়ের প্রধান কারিগর হয়ে থাকলেন দীপক চাহার৷ প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করেন চাহার৷ সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বকালীন সেরা বোলিং করার বিশ্বরেকর্ডও গড়েন তিনি৷

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৩.২ ওভার বল করে ৭ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন দীপক৷ এটি এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের সেরা বোলিং পারফরম্যান্স৷ এই নিরিখে চাহার ভেঙে দেন শ্রীলঙ্কান রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের রেকর্ড৷ মেন্ডিস ২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ রানের বিনিময়ে ৬টি উইকেট নিয়েছিলেন৷ এতদিন সেটিই ছিল আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স৷ এবার থেকে সেই রেকর্ডের পাশে লেখা থাকবে দীপক চাহারের নাম৷

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৬টি উইকেট নেওয়া দ্বিতীয় ভারতীয় হলেন দীপক৷ তাঁর আগে যুবেন্দ্র চাহাল ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন৷ অজন্তা মেন্ডিস ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন৷ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই চার বার মাত্র কোনও বোলার ৬টি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন৷

চাহার প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করেন৷ তাঁর আগে ভারতের মহিসা ক্রিকেট দলের তারকা বোলার একতা বিস্ট দেশের জার্সিতে টি-২০ ক্রিকেটে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন৷


এ ক্যটাগরির আরো খবর..