× Banner
সর্বশেষ
‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন

ঘুষ নেওয়ার অভিযোগে মার্কিন নৌ-কর্মকর্তার কারাদণ্ড

admin
হালনাগাদ: রবিবার, ২৭ মার্চ, ২০১৬

ঘুষের বিনিময়ে মালয়েশিয়ার এক প্রতিরক্ষা কন্ট্রাক্টরকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন এক ঊর্ধ্বতন কর্মকর্তার চার বছরের কারাদণ্ড হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ডেনিয়েল ডাস্ক (৪৯) নামের ওই কর্মকর্তা বিলাসবহুল হোটেলে অবস্থান ও পতিতাসেবার বিনিময়ে তথ্যগুলো পাচার করেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ অপরাধের কারণে ক্যালিফর্নিয়ার স্যানডিয়েগোর একটি আদালত তাকে এ সাজা দিলেন।

চার বছরের সশ্রম কারাদণ্ড ছাড়াও ডেনিয়েলকে ৭০ হাজার ডলার (৭৮.৩২ টাকায় ডলার হিসাবে ৫৪ লাখ ৮২ হাজার টাকা) জরিমানা ও ৩০ হাজার ডলার (২৩ লাখ ৪৯ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা ও ক্ষতিপূরণের এ অর্থ পুরোটাই মার্কিন নৌবাহিনী পাবে।

মার্কিন সেনাবহরে ডেনিয়েল ডাস্কই প্রথম কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, যার ওপর সাজার খড়গ নেমে এলো। ২০১৫ সালের জানুয়ারি মাসে আটকের পর তিনি তার অপরাধ স্বীকার করে নেন। মার্কিন বহরে সবচেয়ে বড় ঘুষ কেলেঙ্কারির ঘটনায় তিনি ছাড়াও আরো বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা সাজার মুখে পড়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..