× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

ঘুষের রেট বৃদ্ধির কারণেই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার

admin
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নিজেদের ঘুষের রেট বৃদ্ধির কারণেই বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে সরকারের লোকজন- এমন অভিযোগ করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিকল্পধারা, নাগরিক ঐক্য ও জেএসডি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।

সরকারের উদ্দেশে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আপনাদের যে রেট সেটা বেড়ে গেছে। ঘুষ খাওয়ার রেট। সেই রেটটাই তো আসল কারণ। আপনারা বিদ্যুতের দাম বাড়াবেন। ১৭ হাজার কোটি টাকা নাকি কত টাকা পাবেন, লাভ পাবেন তাঁরা বিদ্যুৎ বানিয়ে। আর সব আপনারা খাবেন। এই সমস্ত করার জন্য যে ষড়যন্ত্র করছেন, দেশের মানুষ তা ভালো চোখে দেখে না। যে সরকার মানুষের দুঃখ বোঝে না, সেই সরকারের কোনো অধিকার আছে দেশ শাসন করার?’

বক্তারা অভিযোগ করেন, প্রশাসন ও বিচার বিভাগসহ সব ক্ষেত্রে দলীয়করণ এবং গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করতে চাইছে। তবে এবার আর জনগণ তা হতে দেবে না।

এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘চালের বাজারে আগুন লেগেছে, সেই কথা শুনেছেন। তারপরও আমাদের প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তৃতায় বলেন, উন্নয়নের জোয়ার চলছে। আমরা দাবি করছি, দাম কমান।’ এ সময় তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘এখনো হাতে দু-একদিন সময় আছে, এখনই বদলান।’

সমাবেশে আ স ম আবদুর রব বলেন, ‘আপনি যেমন সারা মানুষের গায়ে আগুন ধরিয়ে দিচ্ছেন, পয়লা ডিসেম্বর বিদ্যুতের দাম বাড়ালে আপনার সরকারের গদিতে আগুন ধরে যাবে।’     

এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে ৩০ নভেম্বর হরতালের সমর্থনে মিছিল করেছে বাসদ, সিপিবিসহ বাম মোর্চা।


এ ক্যটাগরির আরো খবর..