× Banner
সর্বশেষ
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়: দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ঘাটাইলের হামিদপুরে ১৪৪ ধারা জারি

admin
হালনাগাদ: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে হামিদপুরে আজ শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে  স্থানীয় প্রশাসন।

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানার পক্ষে-বিপক্ষে আওয়ামী লীগের দুই গ্র“পের একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইন শৃঙ্খলা অবনতির আশংকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন এ আদেশ জারি করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন ও এলাকাবাসী জানায়, ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় আওয়ামী লীগ অফিসের সামনে টাঙ্গাইল-৩(ঘাটাইল) আসনের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা প্রত্যাহার এবং এমপি রানার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দেয় এমপি রানার অনুসারীরা।

এদিকে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি এমপি আমানুর রহমান খান রানা সহ চার ভাইয়ের ফাঁসির দাবিতে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবুর সভাপতিত্বে একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দেয়। এর ফলে উপজেলার হামিদপুর বাজার এলাকায় আইন শৃঙ্খলা অবনতি সহ রক্তক্ষয়ী সংঘরে আশংকা দেখা দেয়। ফলে হামিদপুর বাজার এলাকায় শাস্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করে আজ শনিবার দুপুর বারটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কাশেম মোহাম্মদ শাহিন। এলাকায় যে কোন ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য যে, টাঙ্গাইলের মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান খান রানাকে জেল হাজতে প্রেরণ করে আদালত।


এ ক্যটাগরির আরো খবর..