মাদারীপুর প্রতিনিধি:কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে মুখোমুখি সংঘর্ষে দুটি স্পিডবোট ডুবির ঘটনায় শনিবার নিঁেখাজ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল। প্রথমের ২ যুবকের পরে সন্ধ্যা ৬টার দিকে লিপি বেগম নামে আরো এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর দায় এড়াতে শিবচর থানা পুলিশ নিঁেখাজের বিষয়টি অস্বীকার করে আসছিলো এবং নিঁেখাজের পরিবাদের হয়রানি ও অসহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।
কাওড়াকান্দি ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ঘনকুয়াশার মাঝেই শিমুলিয়া থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট কাওড়াকান্দি ঘাটের কাছাকাছি আসলে কাওড়াকান্দি থেকে ছেড়ে যাওয়া অপর একটি যাত্রীবাহী স্পিডবোটের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় উভয় বোটই পানিতে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে যাত্রীরা সাঁতরে এবং অন্য বোট দ্বারা উদ্ধার করা হয়।
এদিকে লিপি বেগম (৩৫) নামের এক মহিলা নিখোঁজ রয়েছেন বলে ওই স্পীডবোট যাত্রী তার ভাই সফিকুল ইসলাম দাবি করেন। নিখোজের নিয়ে স্পীডবোর্ট ও পুলিশ বিষয়টি চেপে যায়। ফলে ধারনা করা হচ্ছিল একজনই নিঁেখাজ ছিল। কিন্তু দূর্ঘটনার খবর বিভিনś গনমাধ্যমে প্রচারের পর নিঁেখাজরদের সন্ধানে শনিবার সকালে পদ্মা পাড়ে আরো ২ জনের পরিবার আসে।
এদিকে নিঁখোজদের লাশ উদ্ধারে শনিবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের শিবচর, ভাঙ্গা টিমের সাথে ঢাকার ডুবুরী দল অভিযান শুরু করে। দুপুর সাড়ে ৪ টার দিক ঘটনাস্থল থেকে ২ যুবকের লাশ উদ্ধার করে ডুবুরী দল। উদ্ধারকৃতরা হলেন ফরিদপুরের ভাঙ্গার পুলিশ কনস্টেবল হায়দার হোসেনের স্ত্রী হোসনেআরা লিপি(৩২), বরিশালের বিমানবন্দর এলাকার মিলন মৃধার ছেলে মনোয়ার মৃধা(১৮) ও অপরজন শিবচরের তালতলা এলাকার রহিম মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর ।
ঘটনাস্থলে উপস্থিত শিবচর থানার এএসআই আলামগীর হোসেন বলেন, আমাদের ধারনা ছিল ১ জন নিঁেখাজ রয়েছে। সেভাবেই তল্লাশি চলছিল। সকালে আরো একজনের পরিবার নিখোজের তথ্য জানায়। আরেকজন সাংবাদিকদেও কাছে তার ভাই নিখোজের বিষয়টি জানায়। পরে তল্লাশি জোড়ালো করা হলে ৩জনের লাশ পাওয়া যায়।





