× Banner
সর্বশেষ
ছাত্রশিবিরকে বিদায় জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভিপি সাদিক কায়েম বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল – স্বাস্থ্যমন্ত্রী বিদেশি বিনিয়োগে আরও অনুকূল পরিবেশ গড়ে তুলছে সরকার – ডাক, টেলিযোগাযোগ মন্ত্রী রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের সাফারি পার্ক টানা ভারী বর্ষণে ডুবল পাইকগাছা; মৎস্যঘের ও পুকুর ভেসে ব্যাপক ক্ষতি, পানিবন্দী হাজারো মানুষের জনজীবন চরম বিপর্যস্ত পাইকগাছায় সরকারি জমি ও নদী রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থান; ইউপি সদস্যের বিরুদ্ধে চোখ ফাঁকি দিয়ে দখলের অভিযোগ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন ২.৩৫ লাখ ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র টানা বৃষ্টিতে গ্রামঞ্চলের মানুষের জনজীবন বিপর্যস্ত যশোর-নড়াই মহা সড়কে বিজিবি অভিযানে ২৩ লক্ষ ৭৪ হাজার টাকা মূল্যের ১ পিচ স্বর্ণবারসহ আটক-১ হজ ফ্লাইটের কর কমানো ও ক্যাটেগরি-ডি আবাসন পুনর্বহালের অনুরোধ বাংলাদেশের

ডেস্ক

ঘন কুয়াশা শীতের তীব্রতায় সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
দিনাজপুর শীত

হিমেল বাতাস আর ঘন কুয়াশা শীতের তীব্রতায় যেন আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা উত্তরের জনপদ দিনাজপুর।  কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। সারাদিন অপেক্ষার পর দুপুরেও ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে দিনাজপুরের ওপর দিয়ে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে এ জেলার বাসিন্দাদের জনজীবন। দেশের সর্বনিম্ন ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আজ শনিবার (১৩ জানুয়ারি) আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টায় দিনাজপুরে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে, অতিরিক্ত শীতের কারণে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষগুলো। সেই সঙ্গে কষ্টে আছে শিশু ও বয়স্করা। হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিস বলেন, গত কয়েক দিন থেকে দিনাজপুর জেলায় ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা চলছে। যার ফলে হাসপাতালগুলোতে দিন দিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। বর্তমানে হাসপাতালে শিশু এবং বয়স্ক রোগী বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মিত চিকিৎসা দিয়ে যাচ্ছি। সেই সঙ্গে গরম কাপড় পরিধানের পরামর্শ দিয়ে যাচ্ছি।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, শনিবার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।


এ ক্যটাগরির আরো খবর..