× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ‌্যা থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গিয়ে নৌপথের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ সময় নৌপথের মার্কিং বাতিগুলো সম্পূর্ণ অস্পষ্ট হয়ে পড়ে। সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, কুয়াশার ঘনত্ব কমে নৌপথে পুনরায় ফেরি চলাচল চালু করা হবে।

এদিকে, ব্যস্ততম এ নৌরুটে মাঝরা‌তে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস ও ব্যক্তিগত যানবাহন আটকা পড়েছে। অনেক যাত্রী ও চালক বিকল্প নৌরুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..