× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

ঘনিষ্ঠভাবে কাজ করছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: ইনু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানিয়েছেন, সন্ত্রাস, সাইবার অপরাধ দূরীকরণ, রাজেনৈতিক ও আর্থ-সামাজিক বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে। সাইবার অপরাধ ও সন্ত্রাস মোকাবিলা ও টেকসই উন্নয়ন কীভাবে করা যায়, তা নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়গুলো নিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে কাজ করছে। আমাদের এ বৈঠক ছিল নিয়মিত বৈঠক। ঘন ঘন বৈঠক করার মাধ্যমে আমাদের সম্পর্ক আরো গভীর হচ্ছে।

এ সময় মার্শা বার্নিকাট বলেন, ‍দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যামের স্বাধীনতা নিয়েও আমরা কথা বলেছি। বাংলাদেশের গণমাধ্যম দিন দিন দক্ষ ও উন্নত হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে যেকোনো ধরনের সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত।


এ ক্যটাগরির আরো খবর..