× Banner
সর্বশেষ
পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজ ডেস্ক

ই-কমার্স প্রতিষ্ঠান গ্লিটার্স আরএসটি লিমিটেডের বিরুদ্ধে ৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

Dutta
হালনাগাদ: বুধবার, ৩ নভেম্বর, ২০২১
গ্লিটার্স আরএসটি

স্টাফ রিপোর্টার, যশোর: ই-কমার্স প্রতিষ্ঠান গ্লিটার্স আরএসটি লিমিটেডের বিরুদ্ধে ৭ কোটি ২ লাখ ২৬০০ টাকা আত্মসাতের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্তরা আজ দুপুর ১২টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন শেষে মানববন্ধন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তেব্যে ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম লিটন দাবি করেন, যশোর শহরের বাসিন্দা মতিয়ার রহমানের মাধ্যমে তারা গ্লিটার্স আরএসটি লিমিটেড সম্পর্কে জানতে পারেন। প্রতিষ্ঠানটি পদ্মা ব্যাংকের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে প্রতিষ্ঠানটি পরিচালিত হয় জানার পর প্রতিষ্ঠানে ১৩শ’ টাকা দিয়ে আইডি খোলেন। এভাবে দুই হাজার চারশ’ জন কোম্পানিতে আইডি খোলেন। কর্তৃপক্ষ তাদের নামে ৫৪ হাজার ২টি আইডি খুলে ৭ কোটি ২ লাখ ২৬০০ টাকা হাতিয়ে নেয়।
প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক আইডি থেকে দিনে দুটি বিজ্ঞাপন দেখার পর ১২শ’ টাকা মুনাফা দেয়ার কথা থাকলেও ৬ মাসের মধ্যে কিছু না জানিয়ে সকল আইডি বন্ধ করে দেয়। যোগাযোগ করা হলে টালবাহানা শুরু করে এবং এক পর্যায়ে টাকা ফেরত দিতে অস্বীকার করে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, এমডি আমিরুল ইসলাম মধু, সিইও হানিফ হাসান, মার্কেটিং ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান কবির, অপারেশন ডাউরেক্টর সোহরাব হোসেন পার্সেস ডাইরেক্টর সৈয়দ কামরুল হাসান ও বিডিএম ডাইরেক্টর জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন।
টাকা ফেরত পেতে তেমন কোন পদক্ষেপ লক্ষনীয় না হওয়ায় সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। একইসাথে সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন করেন ক্ষতিগ্রস্তরা।


এ ক্যটাগরির আরো খবর..