× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

গ্রেপ্তার হয়েছেন ডিসিসির প্রকৌশলী মজিবুর

admin
হালনাগাদ: সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশন (দুদক) অখণ্ড ঢাকা সিটি করপোরেশনের প্রাক্তন সহকারী প্রকৌশলী ও বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে।

সুইপার কলোনি নির্মাণ প্রকল্পের প্রায় দেড় কোটি টাকা আত্মাসাতের মামলায় সোমবার সকালে তাকে রাজধানীর মগবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বাদী ও দুদক উপপরিচালক এস এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক উপপরিচালক জুলফিকার আলীর নেতৃত্বে তিন সদস্যের একটি দল গ্রেপ্তার অভিযান চালায়।

এর আগে চলতি বছরের ১৩ জুন রাজধানীর গেন্ডারিয়া (ডিএমপি) থানায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাহুল করিমসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

মামলা দায়ের করার পরপরই তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেজবাহুল করিমকে গ্রেপ্তার করা হয়।

মামলার অন্যান্য আসামিরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী নির্মল চন্দ্র দে ও নির্মাণকারী প্রতিষ্ঠান মেসার্স আবুল অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. আবুল হোসেন চৌধুরী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজশে ঢাকা সিটি করপোরেশনের আওতায় সুইপার কলোনি নির্মাণ প্রকল্পে দয়াগঞ্জ সুইপার কলোনি গ্রুপ-‘খ’ এর নির্মাণ কাজে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪২ লাখ ৪২ হাজার ১০ টাকা আত্মসাৎ করেন।

২০০৬ সালের প্রকল্পের নির্মাণ কাজে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আর্থিকভাবে লাভবান হয়েছেন আসামিরা।

দুদকের অনুসন্ধানেও অভিযোগের সত্যতা পাওয়ায় দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়। মেজবাহুল করিম ওই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..