× Banner
সর্বশেষ
বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস যুদ্ধবিরতির বদলে পূর্ণাঙ্গ সমাপ্তি চায় ইরান আজ ১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বুধবার (১ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ইসলামাবাদে কূটনৈতিক অভ্যর্থনা অনুষ্ঠিত মাদারীপুরে শিবচরে তালা ভেঙ্গে ৫৬০০ লিটার জ্বালানি তেল জব্দ, খোলাবাজারে বিক্রি আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে, শুনানি ১৫ এপ্রিল

গ্রিসে প্রবেশকালে বাংলাদেশী সহ ২০৯ অভিবাসীকে আটক তুরস্কে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

অবৈধ পথে গ্রিস প্রবেশের চেষ্টাকালে বাংলাদেশী সহ ২০৯ অভিবাসীকে আটকে দিয়েছে তুরস্কের নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তাদেরকে আটক করে রাখা হয়েছে দেশটির ইদিরনি প্রদেশের একটি সেন্টারে।

তবে এর মধ্যে বাংলাদেশী কতজন বা তাদের নাম, পরিচয় কি তা জানা যায় নি। সোমবার ওই সব অভিবাসী তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের ইদিরনি প্রদেশ হয়ে গ্রিসে প্রবেশের চেষ্টা করছিল।

ওই অভিবাসীদের মধ্যে বাংলাদেশী ছাড়াও রয়েছেন আফগানিস্তান, পাকিস্তান, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া ও ফিলিস্তিনি নাগরিক। ইদিরনির কেন্দ্রীয় অংশে অবৈধ অভিবাসীদের জন্য নির্মিত একটি সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে। এ খবর দিয়েছে তুরস্কের অনলাইন ডেইলি সাবাহ।

ওই রিপোর্টে বলা হয়েছে, বিপুল সংখ্যক অভিবাসী তাদের দেশে গৃহযুদ্ধ অথবা অর্থনৈতিক কঠিন অবস্থার শিকার হয়ে প্রতি বছর উন্নত ভবিষ্যতের আশায় ইউরোপে পাড়ি জমান।


এ ক্যটাগরির আরো খবর..