গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনুস নয় সরকার -ড. সেলিম মাহমুদ

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনুস নয় সরকার -ড. সেলিম মাহমুদ

বাংলাদেশ সরকার ১৯৮৩ সালে একটি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠা করেছিল গ্রামীণ ব্যাংক। বাংলাদেশসহ সারা পৃথিবীকে বোকা বানিয়ে নিজের স্বার্থ হাসিল করেছেন ড. ইউনুস। এদেশের অসংখ্য মানুষসহ পুরো পৃথিবী এতদিন জেনে আসছিল যে, ড. ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

আজ ২৮ জুন(বুধবার) চাঁদপুরের কচুয়া উপজেলার আওয়ামী লীগ এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদের পিতার নামে প্রতিষ্ঠিত পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিান আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী এটি কেবল একটি ব্যাংকই নয়, এটি একটি রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যার সাংবিধানিক নাম ‘সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ’। ড. ইউনুস এ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সরকারের নিয়োগপ্রাপ্ত ও বেতনভুক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। অথচ তাকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবেই নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার কৃতিত্ব বাংলাদেশ সরকারের। বাংলাদেশকে বঞ্চিত করে এ কৃতিত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে।

সেলিম মাহমুদ বলেন, জাতির পিতার নির্দেশনায় ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের গণপরিষদ গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে সংবিধানের দ্বিতীয় অধ্যায়ে রাষ্ট্রীয় মূলনীতি গ্রহণ করেছিল। ১৯৭২ সালে জাতির পিতা গ্রামীণ জনপদে বিদ্যুতায়ন, শিল্পায়ন, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান গড়ে তোলার নির্দেশনা দিয়েছিলেন। তার আলোকেই ১৯৮৩ সালে অর্ডিন্যান্সের মাধ্যমে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।