বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে -প্রবাসী কল্যাণ মন্ত্রী

বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে -প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা, ১৬ আশ্বিন (১ অক্টোবর): বৈদেশিক কর্মসংস্থানে অনগ্রসর জেলাসমূহকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব জেলা থেকে অধিক সংখ্যক কর্মী বিদেশে প্রেরণের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স দেওয়া হবে। বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

          নিরাপদ, নিয়মিত ও মান সম্পন্ন অভিবাসন নিশ্চিত করতে আজ জুম অনলাইনে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

          মন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক ভাবে পুনর্বাসনের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মী প্রেরণের লক্ষ্যে মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বৈদেশিক কর্মসংস্থানে দালাল চক্রের দৌরাত্ম্য প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

          বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।