× Banner
সর্বশেষ
মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের প্যারেডে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণ হজের প্রাথমিক নিবন্ধন শুরু, নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের নিচে হজে মানা ঢামেক হাসপাতাল চত্বরে ২ নারীর লাশ উদ্ধার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে এইচ-১বি ভিসায় বড় ধাক্কা? যুক্তরাষ্ট্রে তিন বছর নতুন ভিসা স্থগিতের বিল, কী পরিবর্তন আসতে পারে শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা ঢাকা-নারিতা রুট পুনরায় চালু দরজায় চিরকুট টাঙিয়ে অগোচরে জন্মস্থান ছাড়লেন স্কালোনি ভারতে পরীক্ষা সংস্কারে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

গ্রামীণফোনের নতুন হেড অব কমিউনিকেশনস নেহাল আহমেদ

admin
হালনাগাদ: বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫

তথ্য ও প্রযুক্তি ডেস্ক: এবার গ্রামীণফোনের নতুন হেড অব কমিউনিকেশনস পদে নিয়োগ পেয়েছেন নেহাল আহমেদ।

বর্তমানে তিনি গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং পদে কর্মরত রয়েছেন এবং আগামী ০১ ডিসেম্বর থেকে নতুন পদে যোগ দেবেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নেহাল আহমেদ এ পদে মার্কাস এডাকটুসনের স্থলাভিষিক্ত হবেন। মার্কাস যোগ দেবেন টেলিনর গ্রুপের এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট কমিউনিকেশনস পদে।

নেহাল আহমেদ এক বছর আগে গ্রামীণফোনে যোগ দেন। এর আগে তিনি রবির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস হিসেবে কাজ করেছেন। তার ব্যাকারডি, মার্স ও বিএটির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ১০ বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

নেহাল আহমেদ আগামী ০১ ডিসেম্বর হেড অব কমিউনিকেশনস হিসেবে তার দায়িত্ব বুঝে নেওয়ার পাশাপাশি গ্রামীণফোনের পরিচালনা পর্ষদের অংশ হবেন।


এ ক্যটাগরির আরো খবর..