× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

মুহাম্মদ হাসান

গ্রামীণফোনের নতুন সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
গ্রামীণফোনের নতুন সিসিএও হ্যান্স মার্টিন হেনরিক্সন

হ্যান্স মার্টিন হেনরিক্সন কে চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) হিসাবে নিয়োগ দিয়েছে গ্রামীণফোন। ১৫ মে ২০২২ সাল থেকে এই নিয়োগ কার্যকর হবে। হ্যান্স মার্টিন গ্রামীণফোনের পূর্ববর্তী সিসিএও ওলে বিয়র্ণ শুলস্তার স্থলাভিষিক্ত হবেন যিনি ২০২১ সালের ৩০ জুন গ্রামীণফোন থেকে বিদায় নেন।

পরবর্তী সময়ে হোসেন সাদাত গ্রামীণফোনের এক্টিং সিসিএও হিসাবে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করেন। গ্রামীণফোনে যোগদানের পূর্বে হ্যান্স মার্টিন টেলিনর মায়ানমারের সিসিএও হিসাবে দায়িত্ব পালন করেন এবং প্রতিষ্ঠানের চ্যালেঞ্জিং সময়ে কার্যকর ভূমিকা পালন করেন। টেলিনর গ্রুপের আর্ন্তজাতিক ও এশিয়ার ব্যবসায়িক পরিচালনা বিশেষ করে মোবাইল লাইসেন্স অধিগ্রহনে এশিয়ায় হ্যান্স মার্টিন এর বিস্তর অভিজ্ঞতা রয়েছে।

বিগত ২০ বছর তিনি টেলিনর এশিয়ার সকল বিজনেস ইউনিটে বিভিন্ন পদে কাজ করেছেন। বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ সর্ম্পকে হ্যান্স মার্টিনের কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত হ্যান্স মার্টিন বাংলাদেশে টেলিনরের চীফ কান্ট্রি অফিসার দায়িত্ব পালন করেন।

নতুন সিসিএওকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, আমরা আনন্দের সাথে হ্যান্স মার্টিনকে গ্রামীণফোনের ম্যানেজমেন্ট টিমে স্বাগত জানাচ্ছি সেই সাথে তার দীর্ঘ অভিজ্ঞতা, কর্মতৎপরতা আর ভবিষ্যতের উপযোগী নেতৃত্ব আমাদের প্রতিষ্ঠানে গুরুত্বর্পূণ ভূমিকা পালন করবে বলে বিশ্বাস করি। ব্যবসায়িক পরিবেশ ও রেগুলেটরি বিষয় সম্পর্কে তার গভীর বোঝাপড়া প্রতিষ্ঠানের গ্রাহক, শেয়ারহোল্ডার এবং স্টেকহোল্ডারদের জন্য সঠিক পরিকল্পনা এবং দিকনির্দেশনা নিশ্চিত করতে সহায়তা করবে।

গ্রামীণফোনের ব্যবসা পরিচালন ও প্রবৃদ্ধির ধারাবাহিকতায় গুরুত্বপূর্ন ভূমিকা পালনের জন্য আমি হোসেন সাদাতকে এক্টিং সিসিও হিসাবে দায়িত্ব পালনের জন্য বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি।

হ্যান্স মার্টিন হেনরিক্সন বলেন,  বাংলাদেশ এবং গ্রামীণফোন আমার অনেক কাছের । বৈচিত্রপূর্ণ টেলিকম মার্কেটে আবারো ফিরে আসতে পরে আমি খুবই আনন্দিত। ডিজিটাল বাংলাদেশের নতুন অধ্যায় এ ভূমিকা রাখতে আমি গ্রামীণফোনের টিমে শীঘ্রই যোগদানের প্রত্যাশা করছি।


এ ক্যটাগরির আরো খবর..