× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডেস্ক

গ্রামীণ জনপদের কাব্য ‘হৃদয় বীণা’ এর মোড়ক উন্মোচন

Kishori
হালনাগাদ: শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩
গ্রামীণকাব্য হৃদয় বীণা

বাংলা একাডেমির অমর একুশে বই মেলা-২০২৩ এর গ্রন্থ উন্মোচন মঞ্চে ‘হৃদয় বীণা’ নামক গ্রামীণ জীবন ভিত্তিক এক অনন্য দ্যোতনার কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ ১১ ফেব্রুয়ারি গ্রন্থটির লেখক বরিশাল নিজামুদ্দিন ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের প্রধান এবং ষান্মাসিক জাগরণ পত্রিকার সম্পাদক শশাংক বর। এটি লেখকের প্রকাশিত দ্বিতীয় গ্রন্থ।

গ্রন্থটির মোড়ক উন্মোচন উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশিষ্ট কবি, লেখক ও গবেষক এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মিন্টু কুমার মণ্ডল, এডভোকেট পবিত্র মিস্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর এবং বিশিষ্ট গবেষক আশরাফুন নাহার মালা প্রমুখ। মোড়ক উন্মোচন কালে কবির আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে বক্তাগণ বলেন, কাব্যগ্রন্থটিতে অপরূপ বর্ণনায় তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন, আমাদের শেকড় জীবনের কথা। কবিতায় হাত ধরে পাশাপাশি হেটেছে প্রেম আর দ্রোহ। মান-অভিমান, দ্রোহ সমাজ পরিবর্তনের সংগ্রাম সত্যানুসন্ধান ইত্যাদি সকল অনুষঙ্গ উপস্থিত কবিতায়। ‘হৃদয় বীণা’ বাংলার আবহমান প্রকৃতির সাথে মানবজীবনের আবেগ আশ্লেষ হাহাকার ও চেতনাগত দ্যোতনাকে ভালোবাসার আবীরে রাঙিয়ে এক অনন্য বাতাবরণ তৈরি করেছে। কবিতা কারিগর শশাংক বর তার কাব্য গন্তব্যকে অবিরত রাখুন এবং তার কাব্য জীবন কবিতার জয়গানে মুখরিত হয়ে উঠুক এ প্রত্যাশা করা হয়েছে। কাব্যগ্রন্থটি প্রকাশা করেছে বাংলাবাজারের বর্ণধারা প্রকাশনী। এটির পরিবেশক মনন প্রকাশ, একুশে বই মেলার ১১৩-১১৫ নং স্টল।


এ ক্যটাগরির আরো খবর..