× Banner
সর্বশেষ
থানাগুলোকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর রাজধানীর অপরাধ দমনে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে – ডিএমপি কমিশনার গণমাধ্যমের কার্যকারিতা বিনষ্ট করছে মালিকপক্ষও – তথ্যমন্ত্রী বিয়ের পিঁড়িতে বসা হল না সৈকতের হঠাৎ রমনা থানা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী নানা সংকটে ব্যাহত হরিণাকুন্ডু হাসপাতালের স্বাস্থ্যসেবা সিএসি অ্যাওয়ার্ড পেলেন আরজেএফ চেয়ারম্যান এসএম জহিরুল ইসলাম মানুষকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছি – প্রধানমন্ত্রী আইন অমান্য করে রাজনীতি করার সুযোগ নেই – প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সিলেটে মেগা প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

গ্রহের স্থিতির অনুসারে যুক্ত জাতকের ১২টি রাশির রাশিফল আলাদা হয়

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
https://thenewse.com/wp-content/uploads/Tuesday-Horoscope.jpg
Tuesday Horoscope

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়।

মেষ রাশি: আপনার সযত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে আজ। উত্তেজনা নিয়ন্ত্রনে রাখুন। অতিরিক্ত আনন্দ আপনার জীবনে সমস্যার কারণ হতে পারে। প্রচুর অর্থাগমের যোগ। আত্মীয়দের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন সন্ধ্যার পরে। স্ত্রীর সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে যা বিবাহ বিচ্ছেদ অবধি গড়াতে পারে।

বৃষ রাশি:  হৃদরোগীরা নিজেদের স্বাস্থ্যের যত্ন নিন। আজ সারাদিনের প্রচেষ্টায় আর্থিক উন্নতি হতে পারে। আজ অনুভূতি গুলিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন, নাহলে এটি আপনার পরিবারে প্রভাব ফেলতে পারে।  আজ আপনি জীবনে ভালোবাসার অভাব বোধ করবেন। কিন্তু সময়ের সঙ্গে তা ভালো দিকে পরিবর্তিত হবে। অফিসে আজ বুঝেশুনে পদক্ষেপ ফেলুন। কথা বলার দরকার না  থাকলে চুপ করে থাকুন। বিবাহিত জীবন খুব একটা সুখের নয়।

মিথুন রাশি: দিনটি আপনার জন্য কল্যাণকর। দীর্ঘদিন যাবৎ চলতে থাকা অসুখ সেরে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। পরিকল্পনা বিফল হলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে, কিন্তু মেজাজ হারালে চলবে না। আজ কাউকে ক্ষমা করে দেওয়ার কারণে জীবন সুন্দর হয়ে উঠতে পারে। বিবাহিত জীবনে শান্তি বিরাজ করবে আজ।

কর্কট রাশি: আপনার সযত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে আজ। উত্তেজনা নিয়ন্ত্রনে রাখুন। অতিরিক্ত আনন্দ আপনার জীবনে সমস্যার কারণ হতে পারে। প্রচুর অর্থাগমের যোগ। আত্মীয়দের সঙ্গে ভালো সময় কাটাতে পারেন সন্ধ্যার পরে। তবে ভুল সময়ে ভুল কথা না বলতে চেষ্টা করুন। এটি আপনার প্রিয়জনদের আঘাত করতে পারে। সবার সঙ্গে মিষ্টি ব্যবহার করুন। আজ আপনার স্ত্রী প্রমাণ করবেন যে আপনারা রাজযোটক।

সিংহ রাশি:  স্বাস্থ্য ভালো থাকবে। আর্থিক দিকে বিচক্ষণ হোন। সারাদিন নিজের সঙ্গে কাটান, আরাম করুন। প্রভাবশালী ব্যক্তিদের সান্নিধ্য পাওয়ার সুযোগ পাবেন। আপনার সুন্দর ব্যবহার পারিবারিক জীবনে শান্তি নিয়ে আসবে। অবসর সময় ঘরের কাজে কাটবে। বিচক্ষণতার জন্য কর্মক্ষেত্রে খ্যাতি লাভের সম্ভাবনা।
কন্যা রাশি: আজ নিজের শখ পূরনে সময় দিতে পারেন। একাধিক উৎস থেকে অর্থাগমের সম্ভাবনা। অধৈর্য্য হবেন না, আপনার রূঢ় আচরণ কাছের মানুষের কষ্ট দিতে পারে। বন্ধুবান্ধবদের থেকে প্রচুর সমর্থন পেয়ে নতুন উদ্দীপনায় এগিয়ে যাবেন আপনি। স্ত্রী আপনাকে সঙ্গ দেবেন।

তুলা রাশি: অত্যন্ত ব্যাস্ততায় কাটবে দিনটি। নিজেকে সময় দিতে গেলেও অফিসের কাজের চাপে তা সম্ভব হবে না৷ নিজেকে সময় দিতে দারুণ কোনো ডিনারের প্ল্যান করতে পারেন। আর্থিকভাবে দিনটি শুভ। প্রচুর অর্থাগমের সম্ভাবনা। ভালোবাসার মানুষের সঙ্গে সমঝোতা করতে হতে পারে। তাঁর খামখেয়ালি মেজাজ আপনাকে বিরক্ত হতে  বাধ্য করবে। বিতর্ক এড়িয়ে চলতে চেষ্টা করুন। অবসর সময়ে পড়াশোনা করতে পারেন।

বৃশ্চিক রাশি: প্রবল সহনশীলতা এবং নির্ভিকতা আপনার মানসিক ক্ষমতার উন্নতি ঘটাবে। জমিজমায় বিনিয়োগ লাভজনক হবে। বন্ধুদের সঙ্গে একটি দারুণ সন্ধ্যে কাটাবেন আপনি। আজ ভালোবাসার মানুষের সাক্ষাৎ পেতে পারেন। আকস্মিক উপহার প্রাপ্তির যোগ। আজ আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়তে পারেন।

ধনু রাশি: দীর্ঘস্থায়ী অসুস্থতা মুক্তি ঘটতে পারে। নতুন চুক্তিগুলি আশানুরূপ লাভজনক হবে না। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। দুপুরের দিকে আরাম করা বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। অতিরিক্ত কাজ থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে আপনার দিনটি স্ফুর্তিতে ভরে থাকবে। আজ সময়ের আগেই কাজ শেষ করে ফেলতে পারবেন আপনি। বিবাহিত জীবনের সবচেয়ে সুখের দিন হতে চলেছে এটি।

মকর রাশি: নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা জোগান। বাজে খরচ এড়িয়ে চলুন। বেশি কিছু না করেও অন্যের দৃষ্টি আকর্ষণ করবেন আপনি। একজন বিশেষ বন্ধু আপনার দুঃখে সর্বদা পাশে থাকবেন। ব্যক্তিগত জীবন সংবেদনশীল হবে। আজ স্ত্রীকে সময় দিতে না পারায় ভুলবোঝাবুঝি তৈরি হতে পারে। আজ অফিসে কাজ করার উদ্যোম খুঁজে পাবেন না। বিবাহিত আত্মীয়দের বৈবাহিক জীবন আপনার জন্য খারাপ হতে পারে।

কুম্ভ রাশি: স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হোন। চোখের সমস্যায় ভুগতে হতে পারে। অর্থ ব্যয় এবং বিনিয়োগের ব্যাপারে যথার্থ বিচক্ষণ হোন। আজ বিনিয়োগ করলে ভালো লাভ পেতে পারেন। তাড়াহুড়ো করে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে আফসোস করতে হয়। সৃজনশীল কাজে নিজেকে জড়িয়ে রাখুন। আজ জিনিসপত্রের যত্ন না করলে ক্ষয়ক্ষতি বা চুরির আশঙ্কা আছে। বিবাহিত জীবনে শান্তি থাকবে।

মীণ রাশি: আজ বিনিয়োগ করার আগে সবকিছু ভালো করে খতিয়ে দেখে নেবেন। আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। সারাদিন প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে চাইবেন আজ আপনি। ব্যক্তিগত জীবনের কোনো পরিবর্তন আপনাকে খ্যাতি এনে দেবে। ব্যাস্ত রুটিনের মধ্যেও নিজের এবং পরিবারের জন্য সময় বের করুন। স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হোন।


এ ক্যটাগরির আরো খবর..