× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

পঞ্চগড় জেলা প্রতিনিধি(এন এ রবিউল হাসান লিটন)

পঞ্চগড়ে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১-আহত ১

ACP
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০২২
গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

পঞ্চগড়ের দেবীগঞ্জে বেলুনে গ্যাস ভরানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে সোহাগ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এসময় লিমন (১০) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে।
৯ জুলাই (শনিবার) সকাল ১১টায় দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের গড়দীঘি এলাকায় এই ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণে নিহত সোহাগ বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের গোবিন্দগুরু এলাকার আতিউর রহমানের ছেলে।
এই সময় গুরুতর আহত অবস্থায় শিশু লিমনকে উদ্ধার করে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে  প্রাথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। লিমন গড়দীঘি আদর্শগ্রাম এলাকার জাহিদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সোহাগ গড়দীঘি এলাকার বেলুন ব্যবসায়ী আলিমুদ্দিনের বাসায় ঈদের দিন বিক্রির উদ্দেশ্যে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভর্তি করছিলেন। এসময় সিলিন্ডার বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই সে নিহত হয়। শিশু লিমন এই সময় পাশে থাকায় সেও গুরুতর আহত হয়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..