× Banner
সর্বশেষ
বাংলাদেশের জন্য মূল্যস্ফীতি এখন মহাযন্ত্রণা – বাণিজ্যমন্ত্রী হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে – বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার -স্বরাষ্ট্রমন্ত্রী নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ সিজারিয়ান বাড়ায় শিশুদের অপুষ্টিসহ নানা রোগ বেড়েছে – স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে লটকনের জম জমাট ব্যবসা বাংলাদেশে এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং শারীরিক বা কোন সীমাবদ্ধতা শিশুর স্বপ্নপূরণের পথে বাধা হতে পারে না – প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সয়াবিন তেলের সব নমুনাতেই মিলল মাইক্রোপ্লাস্টিক, ৯৫ শতাংশ চিনিতে ‘বন্দে মাতরম’-কে অপমান করলেই শাস্তি, ভারতে কঠোর আইন

গৌরনদী প্রতিনিধি

গৌরনদী পৌরসভার উপ নির্বাচনে আলাউদ্দিন বিপুল ভোটে বিজয়ী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

ভোটারদের ভোট কেন্দ্রে আসতে পথে পথে বাঁধা, হামলা ও বোমা বিস্ফোরণ ঘটিয়েও ঠেকানো গেলেনো জেলার গৌরনদী পৌরসভার উপ-নির্বাচনে নারিকেল গাছ মার্কার মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়াকে।

বুধবার বিকেলে নয়টি ওয়ার্ডের ১৪টি ভোট কেন্দ্রের বেসরকারি ফলাফলে ৫ হাজার ৭৫৮ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া।
ইভিএম’র মাধ্যমে বুধবার সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে নারিকেল গাছ মার্কার প্রার্থী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া পেয়েছেন ১০ হাজার ৫৪৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্ধী মোবাইল ফোন মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন পেয়েছেন ৪ হাজার ৭৮৬ ভোট।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দিন।

কোন কেন্দ্রে কে কতো পেলেন ;
গৌরনদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৪৩৪ ভোট। মোবাইল ফোন পেয়েছে-৫৭৪ ভোট।

একই ওয়ার্ডের টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-২৮০ ভোট আর মোবাইল ফোন মার্কায় পেয়েছে-৪৪৫ ভোট।

২ নম্বর ওয়ার্ডের ইসলামিক মিশন কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৭৬৭ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে-৫০৭ ভোট।

৩ নম্বর ওয়ার্ডের বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-১২৭১ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে ৩৭৭ ভোট।

৪ নম্বর ওয়ার্ডের ফিসারী কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-১৪৫৩ ভোট আর মোবাইল ফোন পেয়েছে-৩০৭ ভোট।

৫ নম্বর ওয়ার্ডের গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৫২১ ভোট আর মোবাইফ ফোন পেয়েছে-৩৯০ ভোট।

একই ওয়ার্ডের গৌরনদী গার্লস হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৫৭৪ ভোট আর ১৬২ ভোট।

৬ নম্বর ওয়ার্ডের সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৭৬০ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে-১৮৪ ভোট।

একই ওয়ার্ডের উত্তর বিজয়পুর কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৮৩৬ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে-২১৬ ভোট।

৭ নম্বর ওয়ার্ডের পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৬৭৯ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে ২২৭ ভোট।

৮ নম্বর ওয়ার্ডের গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৫৫৪ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে-৩৪৯ ভোট।

একই ওয়ার্ডের দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৬৫৪ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে-৪০৭ ভোট।

৯ নম্বর ওয়ার্ডের কাসেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভোট কেন্দ্রে নারিকেল গাছ মার্কা পেয়েছে-৯৫৫ ভোট আর মোবাইল ফোন মার্কা পেয়েছে-৩৭১ ভোট।

এ নির্বাচনে মেয়র পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। নারিকেল গাছ ও মোবাইল ফোনের প্রার্থী ছাড়া অপর দুই মেয়র প্রার্থীদের মধ্যে সিকদার সফিকুর রহমান রেজাউল চামচ মার্কা নিয়ে পেয়েছেন ৪৬৬ ভোট। অপর প্রার্থী মফিজুর রহমান মিলন জগ মার্কা নিয়ে পেয়েছেন ২২৪ ভোট।


এ ক্যটাগরির আরো খবর..