× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

নিউজ ডেস্ক

গৌরনদী ও আগৈলঝাড়ায় যৌথ অভিযানে ৯ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ॥ ১০ হাজার টাকা জরিমানা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Gournadi-Current-Net.jpg

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:  বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এর যৌথ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এ সময় উপজেলার মাগুরা গ্রামের মৎম্য চাষী ইদ্রিস হাওলাদারকে ১০ হাজার টাকা জরিমানাসহ লিখিত মুচলেকা গ্রহন করেন।

দুই উপজেলার সিমান্তবর্তী মাগুরা উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলগুলোতে বৃহস্পতিবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, ও আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট নেহের নিগার তনু। এ সময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া সিনিয়র উপজেলা মৎস্য মোহাম্মদ আলম, গৌরনদী মৎস্য অফিসার মোঃ আবুল বশার, ক্ষেত্র সহকারী বিকাশ কুমার নাগ, সুমন হোসেন, অফিস সহকারী নুর আলমসহ দুই থানার পুলিশ সদস্যবৃন্দ।

শেষে ৪৫ টি চায়না দুয়ারী জাল যা প্রায় ৯ হাজার মিটার পুড়িয়ে বিনষ্ট করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..