× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

শুদ্ধাচার পুরস্কার পেলেন গৌরনদীর ইউএনও আবু আবদুল্লাহ খান

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০২৪
গৌরনদীর ইউএনও আবু আবদুল্লাহ খান

সোনার বাংলা গড়ায় প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ন অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।

রবিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক শহিদুল ইসলামের হাত থেকে শুদ্ধাচার পুরস্কার গ্রহন করেন ইউএনও আবু আবদুল্লাহ।

শুদ্ধাচার পুরস্কার পাওয়ায় সোমবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএওকে ফুলের শুভেচ্ছা জানান সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ সহ অন্যান্য কর্মকর্তারা। এসময় ইউএনও আবু আবদুল্লাহ খান বলেন, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের।

এ স্বীকৃতি সরকারি দায়িত্ব পালনের গতিকে আরো ত্বরান্বিত করবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই। উল্লেখ্য, গৌরনদীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ আবু আবদুল্লাহ খান যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন।


এ ক্যটাগরির আরো খবর..