× Banner
সর্বশেষ
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান

গৌরনদীতে ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০২২
লালন উৎসব শুরু

বরিশালের গৌরনদীতে ৫ দিনব্যাপী লালন উৎসব শুরু হয়েছে। উপজেলার মেদাকুল একতা লোকনাথ সংঘের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় উপজেলার মেদাকুল গ্রামে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এ উৎসব শুরু হয়। শুক্রবারের শুরু হওয়া এই অনুষ্ঠান আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।

জানাগেছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উপলক্ষে দুইযুগ ধরে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে লোকনাথ ব্রহ্মচারীর ভক্তরা। এরই ধারাবাহিকতায় এইদিনে উৎসব মুখর পরিবেশে শুরু হয় লালনগীতি উৎসব। মেদাকুল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে এই আয়োজন। এতে অংশ নেন কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীরা। তাদের পরিবেশন করা সংগীতে মুগ্ধ দর্শক-¯্রােতারা। পুরো গ্যালারীজুড়ে শিশু-কিশোরসহ সব বয়সের মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন। লালন সংগীত মানেই জীবনকে নতুনভাবে গড়ে তোলার পরামর্শ আর দিক নির্দেশনা এমনটাই মনে করেন দর্শকরা।

মাদারীপুর থেকে আগত দর্শক আঞ্জুমান জুলিয়া বলেন, এমন অনুষ্ঠান থেকে অনেক কিছু শেখার রয়েছে। লালন এমন একটি গান যা শুনলে মনের ভেতর আলাদা একটি ইমেজ তৈরি হয়। তাইতো পরিবারের সবার সাথে এই অনুষ্ঠান উপভোগ করছি।

অনুষ্ঠানে অংশ নেয়া কুষ্টিয়া লালন একাডেমির শিল্পী মৌসুমী বালা বলেন, মানুষের মাঝে পরিবর্তণ আনার জন্য জেলায় জেলায় লালনগীতি পরিবেশন করছি। লালন মূলত মানুষকে পরিবর্তণ করতে শেখায়। ভাল দিকে হাঁটার নির্দেশনা দেয় এই লালন সংগীত তাইতো বিরতিহীনভাবে ১৫বছর ধরে বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করছি।

লালন উৎসব আয়োজক কমিটি ও একতা লোকনাথ সংঘের সাধারণ সম্পাদক রনজিৎ কর্মকার জানান, দুইযুগ ধরে প্রতিবছর এইদিনে হয়ে আসছে এই আয়োজন। আগামী অনুষ্ঠান আরো বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি ভক্তবৃন্দ ও ¯্রােতাদের নিরাপত্তায় থানা পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ নিয়োজিত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..