× Banner
সর্বশেষ
বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার আবাসন খাতে চরম মন্দা: অর্থনীতি পুনরুদ্ধারে বিশেষ প্রণোদনার তাগিদ নওগাঁয় ত্রৈমাসিক নাগরিক সংযোগ সিএসও হাব সভা অনুষ্ঠিত  কৃষক থেকে উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ঝিকরগাছায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস শ্যামনগরে উপকূলীয় জনগোষ্ঠীর সহনশীলতা ও মর্যাদা বৃদ্ধি প্রকল্প অবহিতকরণ সভা কোটালীপাড়ায় আর্জেন্টিনার সমর্থকদের শোভাযাত্রা পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত পাখির কলকাকলিতে মুখর পাইকগাছার হাড়িয়া আবাদ; প্রকৃতিতে নান্দনিক রূপ প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে – প্রধানমন্ত্রী

গৌরনদীতে স্কুলের আলমারি থেকে দুইশ’ ব্যালট পেপারের মুড়িপত্র উদ্ধার

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/ballot.jpg

মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী: বিদ্যালয়ের আলমারিতে কলম খুঁজতে গিয়ে দুইশ’ ব্যালট পেপারের মুড়িপত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

রবিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার বাঘমারা বড় দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারি থেকে মুড়িপত্রগুলো উদ্ধার করা হয়। জানা গেছে, উদ্ধার হওয়া মুড়িপত্রগুলো সদ্য সমাপ্ত হওয়া গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড নির্বাচনের।

ওই স্কুলের দপ্তরি কাম নাইটগার্ড মিন্টু বয়াতি জানান, দুপুরে স্কুলের আলমারিতে কলম খুঁজতে গিয়ে ব্যালট পেপারের মুড়িপত্রগুলো পাওয়া যায়। পরে বিদ্যালয়ের শিক্ষকদের ও ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি অবহিত করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আব্দুল লতিয় জানান, বিষয়টি ইতিমধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

ওই ওয়ার্ডের পরাজিত মেম্বার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল আহসান খোকন জানান, নির্বাচনের শুরু থেকেই অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেও কোন সুফল পাওয়া যায়নি। এখন ব্যালট পেপারের মুড়িপত্র পাওয়ায় নির্বাচনে অনিয়ম হওয়ার বিষয়টি পরিস্কার হলো।

একই কথা জানান, পরাজিত সংরক্ষিত সদস্য সিপ্রা রানী। তারা বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান। উল্লেখ্য সদ্য সমাপ্ত হওয়া বার্থী ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে সাধারণ সদস্য হিসেবে সোবাহান হাওলাদার ও সংরক্ষিত সদস্য হিসেবে শাহানাজ বেগম নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, এবিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..