× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত হলেন বোরহান উদ্দিন

Kishori
হালনাগাদ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
গৌরনদীতে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ বরিশালের গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন বেজগাতি মৈস্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা সহকারি শিক্ষক সমাজের ক্রিড়া সম্পাদক মোঃ বোরহান উদ্দিন।

মঙ্গলবার উপজেলা শিক্ষা কমিটি মো. বোরহান উদ্দিনকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত ঘোষনা করেন।

এ ছাড়া শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) পশ্চিম খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাঃ খাদিজা আক্তার ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষক (মহিলা) উত্তর পিঙ্গলাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনন্যা রহমানকে নির্বাচিত করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ লাভ করায় প্রধান ও সহকারি শিক্ষকদের অভিনন্দন জানিয়েছেন গৌরনদী উপজেলা সহকারি শিক্ষক সমাজের সভাপতি আবু হানিফ, সাধারন সম্পাদক সুদাম পাল, সহ-সম্পাদক আবুল খায়ের, সদস্য সুব্রত পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..