গৌরনদীতে শিক্ষক দিবস পালিত

গৌরনদীতে শিক্ষক দিবস পালিত
শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থায় রূপান্তর এই প্রতিপাদ্য বিষয়কে ধারন করে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে শিক্ষক দিবস ২০২২ পালিত হয়েছে।
গৌরনদী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে – শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে র‍্যালি ও আলোচনা সভা ২৭/১০/২০২২ সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্বর থেকে র‍্যালি বের হয়ে গৌরনদী বাসস্ট্যান্ডের প্রধান সড়ক পদক্ষিন করে সরকারি গৌরনদী কলেজ শহীদ মিনারের সামনে আলোচনা সভা সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ জনাব মাহাবুবুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবদুল জলিল, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ চুন্নু ফকির সহ উপজেলা বিভিন্ন কলেজ, মাধ্যমিক স্কুল, গার্লস স্কুল ও প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।