সুব্রত ঘোষ, বিশেষ প্রতিনিধি বগুড়াঃ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথে বগুড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাতমাথায় সবধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করে। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাতমাথায় কোন ধরনের সভা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী না করার জন্য বলা হলেও ১ মে বগুড়ার সাতমাথায় বগুড়া হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এর ব্যানারে একদল শ্রমিক বগুড়ার সাতমাথায় বিভিন্ন দাবী নিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাানের নির্দেশ অমান্য করে সাতমাথায় উক্ত মানববন্ধন কর্মসূচী পালন করা হলেও সেখানে কোন স্বাস্থ্য বিধি মানা হয় নি। অনেকে প্রশ্ন তুলেছে সাতমাথায় সবধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করার ঘোষনা দেয়ার পরেও কি ভাবে একটি সংগঠন মানববন্ধন কর্মসূচী পালন করতে পারে। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আলম খোকন, সাধারন সম্পাদক আল আমিন, শ্রমিক নেতা খোরশেদ আলম, রমজান আলী প্রমুখ।
মে দিবস উপলক্ষে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচীতে কোন স্বাস্থ্য বিধি মানা হয় নি। গ্যাদা গ্যাদী করে প্রায় দুই শতাধীক লোক এই মানববন্ধন কর্মসূচীতে অংশ গ্রহন করে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বগুড়ার সাতমাথায় সবধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করার পরেও এই মানববন্ধন কর্মসূচী চলা কালে সেনা বাহিনীর পক্ষ থেকে মানববন্ধনে বাধা প্রদান করায় কর্মসূচী সংক্ষিপ্ত করা হয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই মানববন্ধন কর্মসূচী করার বিষয়ে হোটেল ও রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়নের সভপতি শাহ আলম খোকন জানান, আমাদের দাবী আদায়ের জন্য আমরা মানববন্ধন করেছি। তিনি জানান, মানববন্ধন কর্মসূচীতে তারা কোন পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমতিও নেই নি বলে এই শ্রমিক নেতা জানান।
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে যখন জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাতমাথায় সবধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষনা করার পরেও স্বাস্থ্য বিধি না মেনে শারিরীক দূরত্ব বজায় না রেখে কিভাবে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হলো এ নিয়ে বগুড়ার সচেতন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।
এবিষয়ে বগুড়া সদর থানার ওসি বদিউজ্জামান জানান, সাতমাথায় মানববন্ধন হয়েছে কিনা তার জানা নেই। তবে যদি কেউ মানববন্ধন করে থাকে তাহলে হয়তো তারা পুলিশের অনুমতি না নিয়েই মানববন্ধন করেছে। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।

