× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে রাম’দা দিয়ে কুপিয়ে নারীকে হত্যার অভিযোগ

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
দায়ের আঘাতে নারী নিহত

বরিশালের গৌরনদীতে একটি বাড়িতে হামলা চালিয়ে রাম’দা দিয়ে মাথায় কুপিয়ে শুকুরন বেগম (৫০) নামে এক নারীকে খুন করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। এ সময় হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে ৩ নারীসহ ৫ জনকে আহত ও একটি বসতঘর ব্যাপক ভাংচুর করেছে। গরুর ঘাস কাটার অপবাদ ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বংকুরা গ্রামে দুলাল বয়াতির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শুকুরন উপজেলার বংকুরা গ্রামের হারুন তালুকদারের স্ত্রী ও দুলাল বয়াতির বোন।

নিহতের স্বজন, থানা পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানাগেছে, উপজেলার বংকুরা গ্রামের সৌদি প্রবাসী বারেক বেপারীর জমির ঘাস কেটে নেওয়ার অপবাদে মঙ্গলবার সকালে দুলাল বয়াতি ও তার বোন শুকুরন বেগমের সঙ্গে বারেকের স্ত্রী রিনা বেগমের ঝগড়াঝাটি হয়। এরজের ধরে রিনা বেগম মঙ্গলবার স›ন্ধ্যার দিকে বাড়ির পাশে দুলাল বয়াতিকে পেয়ে জুতা পেটা করলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ক্ষিপ্ত হয়ে রিনা বেগম প্রতিশোধ নেওয়ার জন্য তার (রিনা) মেয়ে জামাতা গৌরনদীর আশোকাঠিস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে আশা ডায়াগনস্টিক সেন্টারের পার্টনার ও যুবলীগ কর্মী নাসির কাজীকে খবর দেয়। মেয়ে জামাতা নাসির কাজী ও তার ব্যবসায়ীক পার্টনার উপজেলা ছাত্রলীগের নেতা শজিবুর রহমান ওরফে জিয়া হাওলাদারের নেতৃত্বে ২০/২৫ জন ক্যাডার রামদাসহ দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে বংকুরা গ্রামে দুলাল বয়াতির বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা দুলালের বোন শুকুরন বেগম (৫০), মিনার বেগম (৪০), স্ত্রী শিল্পী বেগম (৪০), ছেলে আবু হানিফ বয়াতি (২২), মেয়ে স্কুলছাত্রী মনিকা বেগম(১৫)সহ ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় দুলাল বয়াতির (৪৫) বসতঘর ব্যাপক ভাংচুর করে তারা। আহতদের রাত ৮টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মাথায় মারাত্মক জখমী শুকুরন বেগমকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা ও দুলাল বয়াতির ছেলে আবু হানিফ বয়াতি অভিযোগ করে বলেন, গরুর ঘাস কাটার অপবাদ ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে যুবলীগ কর্মী নাসির কাজী ও ছাত্রলীগ নেতা শজিবুর রহমান জিয়ার নেতৃত্ব ২০/২৫ জন সন্ত্রাসী রামদাসহ দেশীয় ধারাল অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আমাদের বাড়িতে এ হামলা চালায়।

উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূইয়া জানান, এ হামলার ঘটনার সঙ্গে যুব ও ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত নাই। একটি কুচক্রী মহল গৌরনদীর যুব ও ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য এ অপপ্রচার চালাচ্ছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাতেই শুকুরনের লাশ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য শুকুরনের লাশ গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের ভাতিজা আবু হানিফ বয়াতি বাদি হয়ে নাসির কাজী, জিয়া হাওলাদারসহ ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলার এজাহারভূক্ত আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান।


এ ক্যটাগরির আরো খবর..