× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে রাজনৈতিক প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে নির্যাতন করে জোর করে ভিডিও বানানোর অভিযোগ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
প্রতিপক্ষকে ফাঁসাতে যুবককে নির্যাতন

বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ এলাকার নাঈম হোসেন (২২) নামে এক যুবককে অপহরণ করে শারীরিক নির্যাতন চালানো এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এতে স্থানীয় এক যুবদল কর্মীর সম্পৃক্ততার অভিযোগ উঠায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে দেওয়া এক অভিযোগে ভুক্তভোগী নাঈম হোসেন বলেন, মঙ্গলবার সকাল ১১টার দিকে কাসেমাবাদ এলাকা থেকে তাকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক তুলে নিয়ে যায়। তিনি জানান, অভিযানে নেতৃত্ব দেন হীরা সরদার নামে পরিচিত একজন যুবদল কর্মী। প্রথমে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তার হাত-পা বেঁধে শারীরিক নির্যাতন করা হয়। এরপর রাতে মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের একটি পুরনো মাদ্রাসা ভবনে আটকে রেখে দ্বিতীয় দফায় নির্যাতন চালানো হয়।

নাঈমের দাবি, নির্যাতনের একপর্যায়ে তার হাতে কোরআন শরীফ দিয়ে গৌরনদী পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক আব্দুর রহিমকে জড়িয়ে মাদকসংক্রান্ত মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয়। এমনকি তার হাতে গাঁজা তুলে দিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়। ভিডিওচিত্র তৈরির উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ফাঁসানো। পরে তার পরিবারের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। যদিও শেষ পর্যন্ত তিনি কোনোভাবে মুক্তি পান।

নাঈম বলেন, আমি মৌখিকভাবে বিষয়টি থানাকে জানিয়েছি। পুলিশ লিখিত অভিযোগ দিতে বলেছে। কিন্তু আমার মা বিদেশে থাকায় ও পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে এখনো অভিযোগ জমা দেইনি।

অভিযুক্ত হীরা সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। দলের ভেতরের একটি মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

অন্যদিকে, ভিডিওতে যাকে জড়ানোর চেষ্টা করা হয়, সেই আব্দুর রহিম বলেন, হীরা সরদার দীর্ঘদিন ধরে আমাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে নানা ষড়যন্ত্র করছে। দলের সিনিয়র নেতাদের জানিয়েও কোনো কার্যকর ব্যবস্থা পাচ্ছি না।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..