× Banner
সর্বশেষ
রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি প্রকাশিত হল প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকুয়ো বিভ্রম’ খামেনির প্রতি সম্মান জানিয়ে শোক বইয়ে জামায়াত সেক্রেটারির স্বাক্ষর হাজারো মানুষের প্রাণের বিনিময়ে বাংলাদেশ গণতান্ত্রিক ধারায় ফিরেছে – রাষ্ট্রপতি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

গৌরনদীতে যাত্রীবাহী বাস পুকুরে, হেলপার নিহত, নারী ও শিশুসহ ৩০ জন আহত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
যাত্রীবাহী বাস পুকুরে

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ঘটনাস্থলেই বাসের হেলপার আগৈলঝাড়ার বাসিন্দা আল আমিন (২৮) নিহত ও নারী ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত ১২ জনকে গৌরনদী ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুরে গৌরনদী উপজেলার কটকস্থল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে আগৈলঝাড়াগামী গোল্ডেন লাইন পরিবহন যাত্রী নিয়ে সকাল পৌনে এগারটার দিকে কটকস্থল মোঃ রফিকুল ইসলাম হাওলাদারের বাড়ির সামনে পৌঁঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে উল্টে পরে।

গৌরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ৩টি সেচযন্ত্র দিয়ে পুকুরের পানি নিয়স্কাশন করে দুপুর ২টার দিকে বাসের নিচে আটকে পড়া বাসের হেলপার আল আমীনের লাশ উদ্ধার করেন। নিহ আল আমিনের আগৈলঝাড়া উপজেলার পূর্বসুজনকাঠী গ্রামের ফরহাদ হোসেন হাওলাদারের পুত্র। আহতদের অধিকাংশদের বাড়ি গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, গুরুতর আহত সুনীল বিশ্বাস (৬০), সাহিদা (৫৫), বেলু বেগম (৬৫), নমিতা বিশ্বাস (৫২), মাহমুদা জাহান (৫০), লামিয়া (২৮), জাকিয়া (১৩), শাকিলা (১০), আরিফ (৮), খাদিজা (২৫), ফাতেমা (৬৫), সিফাত (৯), সিয়াম (৬) কে গৌরনদী ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে দূর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..