× Banner
সর্বশেষ
রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

বরিশাল প্রতিনিধি

মহাসড়কে অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

Kishori
হালনাগাদ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদী সরকারী কলেজ গেটের সামনে ময়লার ভাগারকে কেন্দ্র করে বিক্ষুদ্ধ হয়ে উঠছে শিক্ষার্থীরা। রবিবার দুপুরে কলেজ গেটের পাশ থেকে ভাগার সরিয়ে নেওয়ার জন্য মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিক্ষার্থীদের বিক্ষোভের কারনে মহাসড়কে আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই পাশে চার কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা জানিয়েছেন, পৌর এলাকার যাবতীয় ময়লা কলেজ ক্যাম্পাসের পাশে ফেলে ভাগার তৈরি করে রেখেছে পৌর কর্তৃপক্ষ। ভাগারের দূর্গন্ধে কলেজ শিক্ষার্থী ও পথচারীরা মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে। ভাগার সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও কোন কাজ হয়নি। যে কারনে কলেজ ক্যাম্পাসের পাশ থেকে ভাগার সরিয়ে নেওয়ার জন্য আন্দোলনে নামতে বাধ্য হয় শিক্ষার্থীরা।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, কলেজের সামনে ময়লার ভাগার স্থাপন করায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে ইউএনও’র আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম জানিয়েছেন, কলেজ গেট থেকে অতিদ্রæত ময়লা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এখানে যাতে কেউ ময়লা না রাখে সেজন্য বলা হয়েছে। পৌরবাসীর জন্য ডাম্পিং ষ্টেশন তৈরির পরিকল্পনা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..