গৌরনদীতে ব্যবসায়ী প্রতিষ্টান খোলা রাখার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

গৌরনদীতে ব্যবসায়ী প্রতিষ্টান খোলা রাখার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত

গৌরনদী প্রতিনিধি: সরকারি বিধি নিষেধ অমান্য ব্যবসায়ী প্রতিষ্টান খোলা রাখার দায়ে বরিশালের গৌরনদীতে ৬ জন ব্যসায়ীকে ৬ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে উপজেলা ভ্রাম্যমান আদালত।

সোমবার সন্ধ্যায় ও মঙ্গলবার সকালে উপজেলা ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস গৌরনদী বাসষ্টান্ড, টরকী বন্দর, বার্থী, কটকস্থল ও পিঙ্গলাকাঠীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন। এ সময় সরকারি নিদের্শনা অনুযায়ী বিকেল ৪ টার পর দোকান, শপিংমল, রেস্তোরাঁ হোটেল কাঁচা বাজার ফলের দোকান বন্ধ রাখার জন্য নির্দেশানা প্রদান করেন।

এ ছাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বিভিন্ন ব্যাংক, অফিস, হাট-বাজার পরিদর্শন করে করোনো ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।