× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

রংপুরে মহান বিজয় দিবস পালিত

admin
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০১৫

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরে ৪৪ তম বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বিজয়ের ৪৫ বছরপূর্তির প্রথম প্রহরে শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নামে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে।

মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে ৪৪ তম বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে  শহীদদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার দিলোয়ার বখত্।

রংপুর নগরীর মর্ডান মোড়ে বঙ্গবন্ধুর অর্জনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহম্মেদ । অপর দিকে সিটি মেয়র সরফুউদ্দিন আহম্মেদ ঝন্টু কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এর পর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সেক্টরস কমান্ডার ফোরাম, রংপুর প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন। বুধবার সকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে রংপুর ষ্টেডিয়ামে শিশু-কিশোর কুঁচকাওয়াজ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন বিভাগীয় কমিশনার দিলওয়ার বখত।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির। দিনের অন্যান্য কর্মসূচীতে ছিল মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, রাইফেল শ্যূটিং প্রতিযোগিতা, খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে দিবসের প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনি ও একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করা হয়। বিভাগীয়, জেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিটি করপোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

মহান বিজয় দিবস রাতে রংপুর জেলা প্রশাসন কর্তক আয়োজিত এক আলাচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দিবসটি উদযাপনে বিভিন্ন সামাজিক সংগঠন নানান কর্মসূচি গ্রহন করেছে।


এ ক্যটাগরির আরো খবর..