গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালের গৌরনদীতে বিশ্ব শিক্ষক দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও শিক্ষকবৃন্দের আয়োজনে রবিবার সকালে উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালী শেষে উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম।

বিশেষ অতিথি ছিলেন মডেল থানার ওসি মো.তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তাছলিমা বেগম, সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওলিউল ইসলাসসহ অন্যান শিক্ষকবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।