গৌরনদীতে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

গৌরনদীতে বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

বরিশালের গৌরনদীতে বেগম শামচুন নাহার মেমোরিয়াল স্কলারশীপের উদ্যোগে গৌরনদী ও কালকিনি উপজেলার ৬টি মাধ্যমিক ও মাদ্রসার শিক্ষার্থীদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান ম.স.ম আরিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভার্চুয়াল প্রতিষ্টাতা চেয়ারম্যান মোহাম্মদ ফিরোজ শাহ। বিশেষ অতিথি ছিলেন ভার্চুয়াল ড. মো. ফয়েজ শাহ, বিআরডিবির সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ^াস, সুপার মো. সিদ্দিকুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন, মো. আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মো. আব্দুল হাই, গীতা রানী বিশ^াস, মো. আব্দুল মালেক, হোসাইন আমজাদ প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।