× Banner
সর্বশেষ
ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

মধুখালীতে লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
মধুখালীতে লাশ উদ্ধার

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদহ গ্রামের অমৃত বৈদ্যর বাঁশ বাগানের ডোবা হইতে মধুখালী থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। ঐ কিশোরের নাম দিপু বৈদ্য (১৭)। সে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। পিতাঃ অমৃত বৈদ্য গ্রামঃ গড়িয়াদহ পোঃ কামারখালী থানাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর।

জানা যায় সোমবার দুপুরে বাড়ীতে বের হওয়ার পর আর বাড়ী ফিরে আসেনি। আজ মঙ্গলবার বেলা ১১টার সময় বিবেক এর স্ত্রী আন্না খড়ি কাটতে এসে দেখেন বাশঁ ঝাড়ের ডোবায় দিপু বৈদ্য (১৭) মৃতবস্থায় পড়ে আছে। পরে মধুখালী থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ প্রশাসন এসে লাশ উদ্ধার করে। মৃত ব্যক্তির গলায় ও নাকে ,মুখে দাগ আছে এবং বাম চোখ দিয়ে রক্ত বের হওয়া দেখা যায়।

লাশ ময়না তদন্তের জন্য পুলিশ ফরিদপুর মর্গে প্রেরনের জন্য মধুখালী থানায় নিয়ে যান। ঘটনাস্থল ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল মোঃ আনিসুজ্জামান লালন , মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) অথীন্দ্রনাথ তরফদার, মধুখালী থানার এস.আই মোঃ আঃ আজিজ, এস.আই. সৈয়দ তোফাজ্জেল হোসেন , এ . এস.আই. মোঃ হামিদ হোসেন , আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা এবং গ্রাম পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।

পুলিশ প্রশাসন জানান ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মৃত ব্যক্তির পরিবার পুলিশ প্রশাসন নিকট প্রকৃত ঘটনার বিচারের দাবী করেন পরে ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন অবশ্যই দোষীদের সঠিক বিচার হবে।


এ ক্যটাগরির আরো খবর..