× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

গৌরনদীতে বিএনপি’র ১২ নেতাকর্মী গ্রেফতার

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
বিএনপি’র ১২ নেতাকর্মী গ্রেফতার

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকা থেকে বিএনপি’র ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এর আগে সোমবার রাতে বার্থী গ্রামের বিএনপি নেতা আমিনুল হক শাহিনের বাড়ীতে অভিযান চালিয়ে বিএনপি’র ওই ১২ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বার্থী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল হক শাহিন। ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা ও বিএনপি কর্মী কাইউম খান, রুহুল আমীন, মন্টু খান, রেজাউল মোল্লা, জাফর হাওলাদার, এনায়েত হোসেন, সাইফুল ইসলাম, সামিউল বেপারী, মুন্না বেপারী, আকাশ খন্দকার ও আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের ইত্তিকার তালুকদার।

এরমধ্যে ইত্তিকার তালুকদার আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের ভাই। মামলার বাদী গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল লোক বার্থী গ্রামের জনৈক আমিনুল হক শাহিনের বাড়ীতে বসে সরকার বিরোধী নাশকতার ছক কষছে। পরে ওই বাড়ীতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় আরও ১৫/২০ পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতারের পর গ্রেফতারকৃতরা সবাই বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। তবে গ্রেফতারকৃতদের স্বজনরা জানিয়েছেন, বিএনপি নেতা আমিনুল হক শাহিনের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই বাড়িতে গিয়েছিলো তার সমর্থকরা


এ ক্যটাগরির আরো খবর..