× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

গৌরনদীতে ফের কৃষকের পান বরজের লতা কর্তন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
পান বরজের লতা কর্তন

বরিশালের গৌরনদী উপজেলার উত্তর চাঁদশী গ্রামের পান চাষীর পান বরজে হানা দিয়ে ফের পানের লতা কেটে দিয়েছে দূর্বৃত্তরা। এতে বরজ মালিকের কমপক্ষে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

শুক্রবার সকালে পানচাষী মানিক ভদ্র কান্নাজড়িত কন্ঠে বলেন, চাঁদশী বাজারের উত্তর পার্শ্বে ১৫ শতক জমি লীজ নিয়ে ৮৯ খানা পানের বরজ নির্মাণ করে পান চাষ আসছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাত দূর্বৃত্তরা পান বরজে প্রবেশ করে সমস্ত লতা কেটে দিয়েছে। একমাত্র আয়ের উৎস হারিয়ে ক্ষতিগ্রস্ত পান চাষী চরম বিপাকে পরেছে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দূর্বৃত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য গত ৪ জুন চাঁদশী বাজারের উত্তর পার্শ্বে ৩০ শতক জমির ১১০ খানা পানের বরজের সমস্ত লতা কেটে দিয়েছিলো দূর্বৃত্তরা।


এ ক্যটাগরির আরো খবর..