× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

গৌরনদী প্রতিনিধি (মণীষ চন্দ্র বিশ্বাস)

গৌরনদীতে পুরোহিতের মরদেহ সৎকারে বাঁধা

ACP
হালনাগাদ: শুক্রবার, ৩ জুন, ২০২২
পুরোহিতের মরদেহ সৎকারে বাঁধা

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের প্রধান পুরোহিত অনিল চন্দ্র মৈত্র (৭০) অন্তেষ্টিক্রিয়ার সময় মরদেহ সৎকারে বাঁধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। নিহতের ছেলে জানান, শুক্রবার সকালে দক্ষিণ গোবর্দ্ধন গ্রামের নিজবাড়িতে পরলোকগমন করেন অনিল চন্দ্র মৈত্র।

ওইদিন বিকেলে পারিবারিক শ্মশানে তার অন্তেষ্টিক্রিয়ার সময় মরদেহ সৎকারে বাঁধা প্রদান করে প্রতিবেশী মরহুম জয়নাল আবেদীন খান মাস্টারের নাতী অভি খান।

এসময় হিন্দু সম্প্রদায় ও স্থানীয় লোকজন পূর্ব পুরুষের শ্মশানে লাশ সৎকারের জন্য দাবি করলে স্থানীয়দের সাথে বাগ্ধ বিতন্ডায় জড়িয়ে পরে অভি। এক পর্যায়ে  সহযোগীদের নিয়ে সে হিন্দু সম্প্রদায় ও উপস্থিত লোকজনের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। স্থানীয় চাঁদশী ইউপির ৮ নং ওয়ার্ডের সদস্য মোঃ রাসেল মাহমুদ জানান, পুরোহিত অনলি চন্দ্র মৈত্রর সৎকারে বাঁধা প্রদানের

খবর পেয়ে তিনিসহ এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছলে হামলাকারীরা তাদের ওপরও চড়াও হয়। তাৎক্ষনিক বিষয়টি ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে অবহিত করার পর প্রশাসনের সহযোগিতায় অন্তেষ্টিক্রিয়ার কাজ শুরু করা হয়। তবে হামলার বিষয়টি অস্বীকার করে অভি খান জানান, পুরোহিতের সৎকার স্থানটি তার দাদার বলে দাবী করেন।

অপরদিকে পুরোহিতের মৃত্যুতে গভীর শোক ও সৎকারে বাঁধা প্রদান করে হামলা, ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বার্থী তাঁরা মায়ের মন্দিরের ট্রাস্ট্রি বোর্ডের সভাপতি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম কমিটির সভাপতি পঞ্চানন দত্ত,সহ-সভাপতি শেখর দত্ত বনিক, সাধারণ সম্পাদক স্বজল ঘোষ ও অনান্য
সদস্যবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..