× Banner
সর্বশেষ
বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী গৌরনদীতে হাতুরে চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যু সেরা ব্যাংকাস্যুরেন্স কর্মকর্তাদের স্বীকৃতি দিল ইবিএল ও মেটলাইফ বাংলাদেশ পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ,লবণাক্ত জনপদে কৃষিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা পেশাদার নারী পেইন্টারদের ক্ষমতায়নে বার্জার পেইন্টস ও বাংলালিংকের অংশীদারিত্ব লক্ষ্মীপুরে উপকূল নারী সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৬০ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ নড়াইলে পুলিশের অভিযানে হত্যা মামলার পালাতক আসামি গ্রেফতার ডাসারে কলেজে চুরি করতে এসে ধরা পড়লো চোর

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে নব্বইয়োর্ধ বৃদ্ধাকে পিটিয়ে আহত

Dutta
হালনাগাদ: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
বৃদ্ধাকে পিটিয়ে আহত

টাকা চাওয়ার অপরাধে নব্বইয়োর্ধ বৃদ্ধা মমতাজ বেগমকে বাজারের মধ্যে বসে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার ওপর ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। খবরপেয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা আহতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে। আহত বৃদ্ধা পিঙ্গলাকাঠী গ্রামের মৃত মতিন সিকদারের স্ত্রী।

হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, আমার চাচাতো ভাইয়ের ছেলে বাজারের ব্যবসায়ী সাইদুল সিকদারের কাছে খাবার ক্রয়ের জন্য শনিবার সকালে ৮০ টাকা চেয়েছিলাম। টাকা না দিয়ে উল্টো আমাকে প্রকাশ্যে পিটিয়ে গুরুত্বর আহত করে রাস্তার পাশে ফেলে রাখে সাইদুল। আমাকে পেটানোর দৃশ্য অনেকে দেখলেও সাইদুলের ভয়ে রক্ষায় কেউ এগিয়ে আসেনি। এঘটনার তিনি বিচার দাবী করেন।

গৌরনদী মানবিক সহায়তা সংগঠনের সদস্য মো. শিপন হাওলাদার জানান, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে রাস্তার পাশ থেকে নির্যাতিতা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে বৃদ্ধাকে সবরকমের সহায়তা প্রদান করা হবে। গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, এঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..