× Banner
সর্বশেষ
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: স্পিকারের জরুরি সংবাদ সম্মেলন নড়াইলের পল্লীতে ইউপি সদস্যকে কুপিয়ে খুন বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ডাসারে যৌতুকের নির্যাতনে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ী শ্রীঘরে  ডাসারে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার  পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা

গৌরনদীতে টানাবর্ষনে বিপর্যস্ত জনজীবন

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ চারদিনের টানা বর্ষণে বরিশালের গৌরনদীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বর্ষার পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পৌর এলাকাসহ উপজেলার বেশ কিছু নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে। ভারি বর্ষনে গ্রামীণ সড়ক ও কৃষির ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভোগান্তির কথা চিন্তা করে জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দারা বাইরে বের হচ্ছেন না।

উপজেলার ব্যস্ততম টরকী বন্দর, গৌরনদী বাসষ্ট্যান্ড ও উপজেলা চত্বরে লোকজনের আনাগোনা কমে গেছে। ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন শ্রমজীবিরা। বরিশাল আবহাওয়া বিভাগের তথ্যমতে, আরও কয়েক দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে আভাস পাওয়া গেছে।

সরেজমিন পৌর এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ভারি বর্ষনের কারনে পানি জমে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। খাল, ডোবা ভরাট কিংবা খালের সঙ্গে পানি নিষ্কাশনের সংযোগ স্থল বন্ধ থাকায় জলাবদ্ধতা আরো প্রকট আকার ধারন করার সম্ভাবনা তৈরি হয়েছে। জলাবদ্ধতা নিরসনে পৌর প্রশাসন মাঠে কাজ শুর করেছে।

গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকার রিক্সা চালক কালু সহ একাধিক চালকরা জানিয়েছেন, সড়কে লোকজন কম থাকায় সাড়াদিন রিক্সা নিয়ে দাঁড়িয়ে থেকেও যাত্রী পাওয়া যাচ্ছেনা। ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করা কষ্ট সাধ্য হয়ে পড়েছে। নির্মান ও কৃষি শ্রমিকরা জানিয়েছেন, দিনভর বৃষ্টির কারনে কোন কাজ করা যাচ্ছে না। ফলে ধারকর্য করে তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সালাউদ্দিন জানিয়েছেন, ভারি বর্ষনে উপজেলার গ্রামীণ এলাকায় নির্মিত ১০ কিলোমিটার সড়ক কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারি বর্ষন অব্যাহত থাকলে আরো বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। উপজেলা প্রকৌশলী মো. অহিদুর রহমান জানিয়েছেন, ভারি বর্ষনে এলজিইডি’র এক কিলোমিটার সড়ক ধ্বসে পড়েছে। পাশাপাশি আরো ৭ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
গৌরনদী উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলামা জানিয়েছেন, লাগাতার বৃষ্টির কারনে উপজেলার ১৭৫ হেক্টর জমির আমনের বীজতলা পানিতে নিমজ্জিত হয়েছে। ফলে আমনের চারা রোপন নিয়ে কৃষকদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। এছাড়াও ৫ হেক্টর জমির শাক-সবজির ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি জানিয়েছেন, পৌর এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করা হয়েছে। জলাবদ্ধতা সহ অন্যান্য সমস্যা নিরসনে ইউনিয়ন পর্যায়ে দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..