× Banner
সর্বশেষ
বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ ক্রীড়াঙ্গনের উন্নয়নে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

গৌরনদী প্রতিনিধি

গৌরনদীতে চক্ষু চিকিৎসা সেবা জনসচেতনতামুলক সাংস্কৃতিক অনুষ্ঠান

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
গৌরনদীতে চক্ষু চিকিৎসা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ন্যাশনাল আইকেয়ার, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার মন্ত্রনালয়ের অধীনে দি ফ্রেড হলোজ ফাউন্ডেশন ও নুর দুবাই ফাউন্ডেশনের সহযোগিতায়, রূপান্তরের পরিবেশনায়, বরিশাল জেলার ১০টি উপজেলায় বিনামূল্যে সবার জন্য চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১০ই সেপ্টেম্বর থেকে ১৯ই সেপ্টেম্বর ২০২২ ইংরেজি তারিখ পর্যন্ত মাঠপর্যায়ে পটগান, গম্ভীরা ও নাটক পরিবেশনের ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২২ বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ড উপজেলা আওয়ামীলীগ এর কর্যালয়ের সামনে রূপান্তর থিয়েটারের পরিবেশনায় সবার জন্য চক্ষু চিকিৎসা সেবা কমিউনিটি ভিশন সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবিষয়ে জনসচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পটগান প্রদর্শনীর শুভ উদ্বোধনী ঘোষণা করেন গৌরনদী উপজেলা স্বনামধন্য নির্বাহী অফিসার জনাব বিপিন চন্দ্র বিশ্বাস।
উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, জাতীয় মানবাধিকার ইউনিটির গৌরনদী উপজেলা শাখার সভাপতি আবদুছ ছালেক মামুন, রূপান্তরের বরিশাল জেলা সমন্বয়কারী নুর-ই- আজম হায়দারী, জেলা প্রকল্প অফিসার মনজিলা, রূপান্তর থিয়েটারের দলনেতা নবকিশোর বালা যোগাযোগ ও ফিল্ড প্রস্তুতকারী থিয়েটার কর্মি স্যাম প্রসাদ সরদার, প্রধান পটগান শিল্পী অর্পনা সাহা, গান পরিবেশন করেন প্রদীপ বিশ্বাস, দীপংকর মল্লিক,সেতু মন্ডল, সুজয় দাস,সোমা হালদার, রুড রায় সুখী, অংশুপ্রতি বাগচি, স্বপন রায়, সজল সরকার প্রমূখ।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে দর্শকদের উদ্দেশ্যে বলেন, চোখ একটি মূল্যবান সম্পদ,তাই এটিকে অবহেলা না করে সময়মত চিকিৎসা নিতে হবে। তিনি আরো বলেন,এই প্রদর্শনী মনোযোগ সহকারে উপভোগ করলে চোখের যাবতীয় রোগ ও চিকিৎসা সেবা সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি  কমিউনিটি ভিশন সেন্টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চোখের যাবতীয় রোগের সুচিকিৎসা ও ঔষধ বিনামূল্যে  পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..