× Banner
সর্বশেষ
সাবেক দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের ঈদের বিরতির পর পুনরায় আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (২৯ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ চৈত্র রবিবার (২৯ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ১৮ জনই বাংলাদেশী বাংলাদেশ ও তুরস্কের মধ্যে তথ্য বিনিময়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের নীতিগত সিদ্ধান্ত   ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত

আঞ্চলিক প্রতিনিধি

গৌরনদীতে ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
স্মারকলিপি প্রদান

স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে বরিশাল গৌরনদী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদের ভোটার বিহীন নির্বাচনে স্ব-ঘোষিত বিজয়ী হয়ে বর্তমানে অবৈধ কর্মকান্ডে লিপ্ত এবং বিএনপির নেতা কর্মীদের উপর নির্যাতনকারী চেয়ারম্যানদের বরখাস্ত ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে ।

গৌরনদী উপজেলা প্রতিবাদী সচেতন জনতার কণ্ঠস্বর ব্যানারে মঙ্গলবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ হয়।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান, জেলা বিএনপির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান মনজুরুল আহসান মিলন, তাইফুর রহমান কচি, বিএনপি নেতা মিঠু তালুকদার, জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ, মহিলা দলের জেলা সিনিয়র সহ-সভাপতি হোসেনেআরা বেবী, টরকী বন্দর বনিক সমিতির সাধারন সম্পাদক চঞ্চল মাঝি, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরীর নিকট স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..