গৌরনদীতে আওয়ামী লীগের সাত ইউপি চেয়ারম্যানের মনোনয়নপত্র দাখিল

গৌরনদীতে আওয়ামী লীগের সাত ইউপি চেয়ারম্যানের মনোনয়নপত্র দাখিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ প্রথম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে গৌরনদী উপজেলার সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন বৃহস্পতিবার বেলা সাড়ে দশটায় উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, নলচিড়ায় গোলাম হাফিজ মৃধা, সরিকলে ফারুক হোসেন মোল্লা, বাটাজোরে আব্দুর রব হাওলাদার, খাঞ্জাপুরে নুর আলম সেরনিয়াবাত, বার্থীতে আব্দুর রাজ্জাক হাওলাদার ও চাঁদশীতে নজরুল ইসলাম।

এসময় পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়াসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একইদিন সংরক্ষিত ও সাধারন ওয়ার্ডের মেম্বার প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।