গৌরনদীতে উৎসব মুখর পরিবেশে প্রথম ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

গৌরনদীতে উৎসব মুখর পরিবেশে প্রথম ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশন ঘোষিত প্রথম ধাপের ইউপি নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

১৮ই মার্চ বৃহস্পতিবার  এ দিন ইউপি চেয়ারম্যান, সাধারন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদে নির্বাচনে আগ্রহীরা রিটানিং অফিসারের দপ্তরে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

সকাল ১০টার পর থেকে উপজেলার সর্বমোট ৭টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য পদপ্রার্থীগন নিজনিজ প্রস্তাবকারী ও সমর্থনকারীদেরকে নিয়ে এসে স্ব-স্ব ইউনিয়নের জন্য নিযুক্ত রিটার্নিং অফিসারদের দপ্তরে হাজির হয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে রিটানিং অফিসারগন জানিয়েছেন।

এ সময় গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের গুরুত্বপূর্ন নেতৃবৃন্দগন উপজেলা কম্পাউন্ডে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।