× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি(বিশ্বজিত সরকার বিপ্লব)

গৌরনদীতে অস্ত্রসহ দুই আন্তজেলা ডাকাত গ্রেফতার

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
অস্ত্রসহ দুই আন্তজেলা ডাকাত গ্রেফতার

ডাকাতির প্রস্ততিকালে আন্তজেলা ডাকাত দলের দুই ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করে গৌরনদী মডেল থানা পুলিশ। এ সময় এক ডাকাত পালিয়ে যায়। পলাতক ডাকাত এবং গ্রেফতারকৃত ডাকাতদের নামে দেশের বিভিন্ন থানায় হত্যা,ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের কাজ থেকে একটি রিভলবার,রামদাসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। ধৃত ডাকাতরা গৌরনদীতে বড় ধরনের ডাকাতির প্রস্ততি নিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

গৌরনদী মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে উপজেলা সদরের দক্ষিন পালরদী এলাকার বাদল সোমের বাড়ির পাশ থেকে ডাকাত নুরুজ্জামান কাজী ও আতাউর রহমান মোল্লাকে এলাকাবাসির সহযোগীতায় গ্রেফতার করে। এ সময় কৌশলে পালিয়ে যায় ডাকাত সরদার হেমায়েত মাদবর।

পলাতক ও গ্রেফতাকৃতদের বাড়ি মাদারীপুর জেলায়। পুলিশের একটি সুত্র জানায়, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শনিবার দিবাগত রাত সারে ১২ টার দিকে গ্রেফতারকৃতদের নিয়ে অভিযানে নামেন। ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী দক্ষিন পালরদী এলাকার বালুর মাঠের কাছে জঙ্গল থেকে ডাকাতিতে
ব্যবহারের জন্য অস্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

এ সব ডাকাতদলের সাথে স্থানীয় কোন দুবৃত্তের যোগসুত্র আছে কিনা, তা খতিয়ে দেখে তাদেরকেও আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকার সচেতনমহল।

ঘটনার সত্বতা শিকার করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃআফজাল হোসেন এ প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃত ডাকাতরা দুধর্ষ আন্তজেলা ডাকাত। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় হত্যা ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে। গতকাল রবিবার তাদের আদালতে প্রেরন করে রিমান্ডের আবেদন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..