গৌরনদীতে অপহরণ মামলা উত্তোলন না করায় ফের হিন্দু তরুনীকে অপহরণ

গৌরনদীতে অপহরণ মামলা উত্তোলন না করায় ফের হিন্দু তরুনীকে অপহরণ

বরিশালের গৌরনদীতে অপহরণ মামলা উত্তোলণ না করায় হিন্দু সম্প্রদায়ের এক তরুনীকে ফের অপহরণ করা অভিযোগে অভিযুক্ত স্বজন বেপারীসহ ৪ জনকে আসামি করে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী অভিযোগ দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলার হরিসেনা গ্রামের সুনীল মন্ডলের ছেলে সুকান্ত মন্ডল বাদি হয়ে এ নালিশী অভিযোগ দায়ের করেন। আদালতের বিচারক নালিশী অভিযোগটি আমলে নিয়ে বিচারাধীন অপহরণ মামলায় জামিনে থাকা ওই চার আসামির রিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি করে অপহৃত তরুনীকে উদ্ধারের জন্য গৌরনদী থানার ওসিকে নির্দেশ দেন।

বাদি সুকান্ত মন্ডল অভিযোগ করে বলেন, গত বছরের ১ জুন আমার বোনকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী বাড়ির মানিক বেপারীর ছেলে স্বজন বেপারী। এঘটনায় সজনের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বোনকে উদ্ধার করা হয়। ওই মামলায় দীর্ঘদিন জেলখাটে আসামী সজন। পরবর্তীতে জেল থেকে বের হওয়ার পর সজন ও তার পরিবারের সদস্যরা মামলা উত্তোলনের জন্য চাপ সৃষ্টি করে আসছিলো। কিন্তু মামলা উত্তোলণ করতে রাজি না হওয়ায় গত এক সপ্তাহ পূর্বে আমার বোনকে পূর্নরায় অপহরণ করে নিয়ে যায় স্বজন বেপারী ও তার সহযোগিরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও আমাদের অভিযোগ নেওয়া হয়নি। পরে নিরুপায় হয়ে বৃহস্পতিবার আদালতে নালিশী মামলা দায়ের করেছি।

আদালতের বিচারক নালিশী অভিযোগটি আমলে নিয়ে পূর্বের অপহরণ মামলায় জামিনে থাকা ওই চার আসামির রিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাজারি করে অপহৃত তরুনীকে উদ্ধারের জন্য গৌরনদী থানার ওসিকে নির্দেশ দেন।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, আদালতের নির্দেশনার কপি থানায় পৌছলে নির্দেনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।