× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

গোলাব জাম তৈরীর রেসিপি

admin
হালনাগাদ: বুধবার, ২ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: গোলাব জাম বাসায় বানাতে পারেন সহজেই। গোলাব জাম বাসায় বানালে একদিকে যেমন খাঁটি হওয়ার নিশ্চয়তা থাকে অন্যদিকে খেতেও অত্যন্ত মজাদার হয়। জেনে নিন কীভাবে বানাবেন গোলাব জাম।

উপকরণ
* পানি- দেড় কাপ
* চিনি- দেড় কাপ
* এলাচ দানা ২/৩টি
* ক্রিম- আধা কাপ,
* গুঁড়া দুধ- ১ কাপ,
* ময়দা ২ চা-চামচ
*ঘি- দেড় কাপ ও ১ টেবিল চামচ।
* বেকিং সোডা ১/৪ চা চামচ

প্রণালি
১. প্রথমে সিরা তৈরির জন্য একটি পাত্রে চিনি, পানি, এলাচ দানা মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে থাকুন। সিরা একটু ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একপাশে রেখে দিন।

২. গুঁড়া দুধ, ময়দা, বেকিং পাউডার মিশিয়ে ক্রিম দিয়ে ছেনে খামির তৈরি করুন। ১ টেবিল চামচ ঘি মিশিয়ে আরেকটু মসৃণ করে ছেনে নিন। মিষ্টির খামিরটি খুব বেশি শক্ত ও হবে না আবার একেবারে নরমও করা যাবে না। বেশ কোমল আর সামান্য আঠালো হবে। খামির ১০-১২টি ভাগ করুন। এবার হাতের তালুতে নিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপ তৈরি করুন।

৩. কড়াইয়ে ঘি অল্প আঁচে গলিয়ে গরম করুন। এবার মাঝারি আঁচে মিষ্টিগুলো ঘিয়ে ঢেলে লালচে রং করে ভেজে নিন। সঙ্গে সঙ্গে শিরায় ছেড়ে দিন। ৩-৪ মিনিট মিষ্টিসহ শিরা জ্বাল দিন। এবার নামিয়ে গরম গরম অথবা ঠাণ্ডা করে পরিবেশন করুন।

তথ্যসূত্র: ইন্টারনেট


এ ক্যটাগরির আরো খবর..