গোলাপগঞ্জে সাংবাদিক মাহবুবকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী দিদারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জের চাঞ্চল্যকর ঘটনা সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরীকে হত্যা চেষ্টা মামলায় আদালত প্রাঙ্গনে মামলার বাদী ও স্বাক্ষীদের হুমকি দেওয়া ও ধার্য্য তারিখে আদালতে উপস্থিত না থাকায় প্রধান আসামী দিদারুল আলম দিদারের জামিন বাতিল করে গ্রেফতারী পরওয়ানা জারী করেছেন আদালত। দিদার গোলাপগঞ্জ পৌরসভার রনকেলী নয়াগ্রামের মৃত মজন আলীর ছেলে। এই মামলায় দিদারের ভাই সায়েন সহ ৬জন এজাহারভুক্ত আসামী।

এদিকে প্রধান আসামী দিদারের বিরুদ্ধে ফেসবুকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির সচিব আব্দুল আহাদকে নিয়ে ছবি সহ কটুক্তি ও মানহানীকর পোষ্ট দেয়ার অভিযোগে গোলাপগঞ্জ মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের সংশোধীত ২০১৬ এর ৫৭(২) ধারায় মামলা হয়। উক্ত মামলায় দিদারকে শনএ্যারেষ্টের জন্য আদালতে আবেদন দিয়েছে পুলিশ। বর্তমানে দিদার পলাতক রয়েছে বলে জানাগেছে।

যোগাযোগ করা হলে সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী জানান, গত ১৬ জুলাই আমার মামলার স্বাক্ষীর ধার্য্য তারিখ ছিলো। স্বাক্ষ্য প্রদান শেষে আমি স্বাক্ষীদের নিয়ে আদালতের বারান্দায় দাড়ীয়ে মামলা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলছিলাম এসময় আসামীরা আমি ও স্বাক্ষীদের প্রাননাশের হুমকি দেয়। বিষয়টি তাৎক্ষনিক বিজ্ঞ আদালতকে জানালে আদালত লিখিত অভিযোগ নেন। পরবর্তীতে (আজ) ২৪ জুলাই ধার্য্য তারিখে আসামী দিদার অন্য মামলায় পলাতক থাকায় আদালতে অনুপস্থিত ছিলো এবং অন্য মামলায় পুলিশের শন এ্যারেস্টের আবেদন থাকায় পাশাপাশী স্বাক্ষীদের হুমকি দেওয়ায় দিদারের জামিন বাতিল করে গ্রেফতারী ওয়ারেন্ট ইস্যু করেন বিজ্ঞ আদালত।

যোগাযোগ করা হলে পল্লী বিদ্যুৎের সচিব আব্দুল আহাদ জানান, ” আসামী দিদারুল আলম দিদার আমার মান সম্মান ক্ষুন্ন করতে গত বছর থেকে ফেসবুকে একের পর এক মিথ্যা কুরুচিপূর্ণ বক্তব্য পোষ্ট করা সহ পল্লী বিদ্যুৎের বিপক্ষে অশালীন মন্তব্য করে আসছে। আমি ভেবেছিলাম সে একসময় তা বন্ধ করবে কিন্তু সে একের পর এক পোষ্ট অব্যাহত রাখায় আইনের আশ্রয় নিয়েছি।”

উল্লেখ্য ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি স্বন্ধ্যায় দিদারুল আলম দিদার ও তার ভাই সায়েন আহমদের নেতৃত্বে পৌরশহরের ছানী রেষ্টুরেন্টের সামনে দৈনিক আমাদের সময়ের ( তৎকালীন দৈনিক আজকের পত্রিকার) গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে বাম হাতের হাড় ভেঙ্গে দেয়। এই ঘটনায় দিদারকে প্রধান আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন মাহবুবুর রহমান চৌধুরী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।