× Banner
সর্বশেষ
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষে আহত ১০ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সংবাদটি একটি গুজব: জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার অনুরোধ উলাশীর জিয়ার খাল উদ্বোধনকে ঘিরে প্রস্তুতি সম্পন্ন,পরিদর্শনে প্রতিমন্ত্রী বিএমইটি শ্রমবাজারের অভিভাবকত্ব থেকে শুধুমাত্র নথি যাচাইকরণ কেন্দ্র? ডিজাইন-ফর-ম্যানুফ্যাকচারিং স্তরে প্রবেশ করেছে ভারতের আকাশসীমা আজ ২৬ এপ্রিল রবিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ রবিবার (২৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে কাজ করছে সরকার -সংস্কৃতিমন্ত্রী অর্থনীতিকে পুনরুজ্জীবিত ও আর্থিক শৃঙ্খলা ফেরানোকে অগ্রাধিকার দিচ্ছে সরকার -অর্থমন্ত্রী সৃজনশীল চিন্তার সমষ্টিগত চর্চা জাতির জন্য একটি সম্পদে পরিণত হবে -তথ্যমন্ত্রী

গোলাপগঞ্জে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৭

জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: গোলাপগঞ্জে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মাজু মিয়া (৩৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।সোমবার সকাল ৭ টার দিকে উপজেলার পৌর এলাকার এমসি কলেজ সংলগ্ন সিলেট-জকিগঞ্জ রোডে এ ঘটনাটি ঘটে। নিহত মাজু মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মুলি গ্রামের রইছ মিয়ার পুত্র। বর্তমানে তিনি উপজেলার সদরের ছিটা ফুলবাড়ী  এলাকার বাবুল মিয়ার কলোনীতে বসবাস করে আসছিলেন।এ ঘটনার পর নিহতের পরিবারে নেমে এসেছে অমানিষার ঘোর অন্ধকার।

প্রত্যক্ষদর্শীও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার আনুমানিক সকাল সাড়ে ৭টায় প্রতিদিনের মতো মাটি টানার  ট্রাক্টরের সাথে গিয়েছিলেন কাজ করতে। এ সময় ট্রাক্ট্ররটি হেতিমগঞ্জে যাওয়ার পথে এমসি একাডেমী সংলগ্ন রাস্তার কাছে আসা মাত্র ট্রাক্টর থেকে মজু মিয়া ছিটকে নিচে পড়ে গেলে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে যায়। তাৎক্ষণিক সাথে থাকা অন্য শ্রমিকেরা আহত মাজু মিয়াকে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার থাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে।
 এ ঘটনার পর ট্রাক্টর ও ব্রিকফিল্ডের মালিক আবু বকর সহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি নিহতের স্ত্রীর কাছে গিয়ে ”চালকের দোষ নেই” বলে মুচলেখা নিতে চাইলে উপস্থিত লোকজনের বাধাঁর মূখে তারা তা  করতে পারেনি। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। নিহত মজু মিয়া স্ত্রী শিরিনা বেগম ছাড়াও দু’শিশু সন্তান শাহ আলম বাবু (৮) এবং বাদল আহমদ (৬) কে নিয়ে বসবাস করে আসছিলেন।
নিহতের স্ত্রী শিরিনা বেগম জানান, তার স্বামী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি মারা যাওয়ার পর তাদের পরিবারে নেমে এসেছে অমানিষার ঘোর অন্ধকার। তাদের সংসার এখন কি ভাবে চলবে তিনি এখন ভেবে পাচ্ছেন না বলে জানান।
উল্লেখ যে, নিহতের বড় ছেলে শাহ বাবু গোলাপগঞ্জ পৌর এলাকার রণকেলী মুহি উস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার নূরানি দ্বিতীয় শ্রেণীর ছাত্র।


এ ক্যটাগরির আরো খবর..